Logo
Logo
×

রাজনীতি

ফতুল্লায় বিএনপি চাঙ্গা, ঝিমিয়ে পড়েছে আওয়ামীলীগ

Icon

আরিফ হোসেন

প্রকাশ: ০৮ জুন ২০২২, ০৯:৫৮ পিএম

ফতুল্লায় বিএনপি চাঙ্গা, ঝিমিয়ে পড়েছে আওয়ামীলীগ
Swapno

 

# বিভক্তিতে তৃণমূলকে সংগঠিত করতে পারছেনা তৃণমূল আ’লীগ

# বিভক্তি থাকলেও কর্মসূচিতে সরব বিএনপি

 

এক যুগেরও বেশি সময় ক্ষমতায় নেই জাতীয়তাবাদী দল বিএনপি এর মধ্যে মাঝে মাঝে আন্দোলন সংগ্রামের ডাক দিলেও মামলা ও গ্রেফতারের ভয়ে আন্দোলন সংগ্রামে অনেকটাই পিছিয়েছিল দীর্ঘদিন ক্ষমতায় না থাকার কারনে ডিলেডালা ভাবে পালিত হতো তাদের সকল প্রোগ্রাম কিন্ত সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে  উল্টো চিত্র। যেখানে আগে তারা মাঠেই নামতো না সেখানে জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎবার্ষিকীর মধ্যে দিয়ে অনেকটাই সারা জাগিয়েছে।

 


তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জেও জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকীতে তারা ১০ দিনের কর্মসূচী হাতে নিয়েছে এবং তা সফলভাবে সম্পন্ন করেছে । বিশেষ করে সাম্প্রতিক সময়ে  ফতুল্লা থনা বিএনপি সাংগঠনিকভাবে খুব শক্ত অবস্থানে রয়েছে জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানার পাঁচটি ইউনিয়নে  ব্যাপক আয়োজন করা হয় ।

 


দেখাগেছে বিভিন্ন এলাকায় দোয়া মিলাদ মাহফিল ও অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী তবারক বিতরন করে থাকে যা বিগত সময় এগুলোর দশ ভাগের এক ভাগও চোখে পরেনি অনেকেই মনে করছেন ফতুল্লা থানা বিএনপি নারায়ণঞ্জের মধ্যে সাংগঠনিকভাবে  সবচেয়ে শক্তিশালী সংগঠক হিসেবে পরিণত হয়েছে এবং তারা তাদের এই কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছেন।

 


তবে এখানে একেবারেই উল্টো চিত্র দেখা যাচ্ছে ফতুল্লা থানা আওয়ামী লীগের ক্ষেত্রে  দীর্ঘ এতো বছর ক্ষমতায় থাকার পরেও সাম্প্রতিক সময়ে অনেকটাই দূর্বল হয়ে পরেছে । শামীম ওসমানের এলাকা হওয়া সত্বেও সাংগঠনিকভাবে এতোটাই দূর্বল যে আওয়ামীলীগের জাতীয় কোন দিবস  হলেও তাদের দেখা যায় না ।অনেক নেতারাই  মনে করছেন  ফতুল্লা থানা আওয়ামী লীগে নেতাকর্মীদের মাঝে ঐক্য না থাকার কারণেই এ সমস্যার দেখা দিয়েছে । আর যার জন্য ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যক্রম অনেকটা  ডিলেডালা ভাবে চলছে যা অনেকটা ঝিমিয়ে পরার মতো ।


সাম্প্রতিক সময়ে গত ৪ জুন সারা বাংলাদেশে প্রধানমনন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে আওযামী লীগ অঙ্গসংগঠনের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ প্রতিবাদ করলেও ফতুল্লা থানা আওয়ামীলীগের কোন নেতাকর্মী কাউকেই চোখে পরেনি। 


     
এবিষয়ে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বক্তবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী বলেন,প্রধানমন্ত্রীকে কটুক্তির বিষয়ে তিনি বলেন আমরা ফতুল্লা থানা আওয়ামীলীগের ব্যানারে প্রতিবাদ না করলেও জেলা ও মহানগর আওয়ামী লীগের সঙ্গে একত্রিত হয়ে অংশগ্রহন করেছি । আমরা খুব শীঘ্রই ফতুল্লা থানা আওয়ামী লীগের  সকল নেতৃবৃন্দ একত্রিত হয়ে সকল অপশক্তিকে রুখে দেব। আমরা ফতুল্লার বাকী আর চারটা ইউনিয়নের কমিটি নিয়ে একটু ব্যাস্ততার মধ্যে আছি খুব দ্রুতই কমিটিটা হয়ে গেলে আশা করছি সাংগঠনিকভাবে কোন রকম সমস্যা থাকবেনা । আর আমি বলবো ফতুল্লা থানা আওয়ামীলীগ ঝিমিয়ে পরবে না কারণ ফতুল্লা থানা আওয়ামীলীগ সাংগঠনিকভাবে নারায়ণগঞ্জ এর মধ্যে শক্তিশালী যা আপনারা এর আগেও দেখেছেন আগামীতেও দেখতে পাবেন।


এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল বলেন, ৪১ বছর যাবত জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করে আসছি যতদিন এই বাংলাদেশ থাকবে আমরা পালন করা হবে। যত বাধা বিপত্তি আসুক আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। আমাদের জিব্বা কেটে কেউ কেউ নদীতে ভাষিয়ে দিতে চায় কিন্ত আমরা কোন রকম হুমকি ধামকি ভয় করিনা  রাজপথে থেকে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে। কেন্দ্রীয় সিদ্ধান্তের  অপেক্ষায় আছি তাদের নির্দেশনা মোতাবেক পরবর্তী কর্মসূচী বাস্তবায়ন করবো এবং এই আন্দোলন কঠোর আন্দোলন হবে যেটা ফতুল্লা থানা বিএনপির মাধ্যমে সংগঠিত হবে।


 

এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম টিটু জানান ,আমরা আর ছাড় দেবো না শুধু প্রোগ্রাম করে আমরা থামতে চাই । আমরা ফতুল্লা থানা বিএনপি সকলে ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবো এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি জনগণ আমাদের সাথে আছে । এই সরকারের আমলে আর কোন নির্বাচন নয় তত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিতে হবে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন