গ্যাসসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মহানগর বিএনপির সমাবেশ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ জুন ২০২২, ০৭:২৮ পিএম
গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। বৃহস্পতিবার (৯ জুন) বিকেল সোয়া ৩ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এড.আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,মহানগর বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, যুব বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন শোখন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, রানা মুজিব, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী, মহানগর শ্রমিক দলের আহবায়ক আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর শ্রমিক দলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক মনির মল্লিক।
এ সময় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু বলেন, এই প্রাকৃতিক দুর্যোগের সময়ও জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপির নেতা কর্মীরা ঘরে বসে নাই। আপনারা জানেন এই সরকার অবৈধ বিদেশে টাকা পাচার করার সরকার। ২৫ জুন পদ্মা সেতুর উদ্ভোধন করা হবে, এই সেতু ১০ হাজার কোটি টাকায় নির্মাণ করা যেতো।
সেখানে ৩২ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। বাকি ২২ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে অবৈধ সরকার। তাই আসুন এই সরকারের বিরুদ্ধে আমরা রাজপথে গণআন্দোলন গড়ে তুলি। শেখ হাসিনার বিকল্প জনতার সরকার, ইভিএম এর বিকল্প ব্যালট পেপার। তাই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নারায়ণগঞ্জে ঐতিহাসিক আন্দোলন গড়ে তুলি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহমুদ, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, মহানগর শ্রমিক দলের সাবেক সদস্য সচিব আলী আজগর সহ অন্যান্য নেতৃবৃন্দ।এমই/জেসি


