Logo
Logo
×

রাজনীতি

কয়েক নেতার হাতেই জিম্মি জাপা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ জুন ২০২২, ০৭:৩০ পিএম

কয়েক নেতার হাতেই জিম্মি জাপা
Swapno


নারায়ণগঞ্জে জাতীয় পার্টি দুইটি আসনে এমপি রয়েছে। তাদের জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে পদও রয়েছে। কেন্দ্রীয় পদ থাকলেও নারায়ণগঞ্জে জাতীয় পার্টি র্দূবল অবস্থানে। অভিযোগ রয়েছে তারা মাঠে নেই। কার্যক্রমেও নেই। তৃণমূল কর্মীদের সঙ্গে নেই জেলার শীর্ষ নেতাদের যোগাযোগও নেই।

 

 ক্ষমতাসীনদের সঙ্গে তাল মিলিয়ে রাজনীতি করছেন তারা। তৃনমুলের অভিযোগ নাসিম ওসমান এমপি থাকা কালিন জাতীয় পার্টি নারায়ণগঞ্জে অনেকটা শক্তিশালি ছিলেন কিন্তু তিনি মারা যাওয়ার পর এই দলটি যেন দিন দিন হারিয়ে যাচ্ছে। তার পরেও আগামী ১৭ জুন জেলা মহানগরের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

 

জাতীয় পার্টির একটি বৃহৎ অংশ নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি প্রয়াত নাসিম ওসমানের সহ ধর্মিনী পারভীন ওসমানের অনুসারি। আর একটি অংশ সদর-বন্দর আসনের এমপি সেলিম ওসমানের অনুসারি। ওসমান পরিবারের এই দুই সদস্যকে নিয়ে জাপার নেতা কর্মীরা কোনঠাসা হয়ে আছে। কে কোন দিকে যাবে তাও ঠিক করতে পারছে না। 

 

সকল জল্পনা-কল্পনা কাটিয়ে সেলিম ওসমানের নির্দেশে আগামী ১৭ জুন জাতীয় পার্টির সম্মেলন হতে যাচ্ছে। এই সম্মেলন ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি সভাও হয়েছে। তবে প্রশ্ন উঠেছে নারায়ণগঞ্জের জাতীয় পার্টির নেতৃত্বে জেলা মহানগরে কারা আসছেন। যারা আসবে তারাই বা কতুটুকু দক্ষতার সাথে নেতৃত্ব দিতে পারবে তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

 

এদিকে দীর্ঘ দিন পর আগামী ১৭ জুন বন্দরে জেলা মহানগর জাতীয় পার্টির সম্মেলন হতে যাচ্ছে। এই জেলার আওয়ামীলীগ বিএনপির সম্মেলন মিলে যতটা আলোচনা তৈরী হয় জাপার সম্মেলন নিয়ে তেমন একটা সারা নেই বললেই চলে। রাজনৈতিক মহল বলছেন, আগামী নিবার্চনকে কেন্দ্র করে জেলা মহানগরের জাতীয় পার্টির নেতৃত্ব সেলিম ওসমানের নিয়ন্ত্রণে নিতে এই সম্মেলন হতে যাচ্ছে। 

 

জাতীয় পার্টির মূল দলের নেতা কর্মীরা সেলিম ওসমানের দিক নির্দেশনায় দলীয় কার্যক্রম চালান বলে জানান দলীয় একটি সূত্র। জাতীয় পার্টির যুব সংহতি এবং ছাত্র সমাজ দলের নেতৃবৃন্দ পারভীন ওসমানকে অনুসরণ করেন।

 


এদিকে জাতীয় পার্টির তৃণমূল নেতা কর্মীদের মাঝে আলোচনা তৈরী জাতীয় পার্টির দল জেলার কয়েক  জন নেতার কাছে জিম্মি হয়ে আছে। তাদের কোন কার্যক্রম না থাকায় এই দলের গুটি কয়েক নেতা ছাড়া অন্যান্যদের তেমন একটা অনেকে চিনেনও না। জেলা জাতীয় পার্টির সভাপতি পদে প্রার্থী হিসেবে আছেন বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান সানা উল্লাহ সানু, তার সাথে আরও কয়েকজন প্রার্থী রয়েছে।

 

 অপর দিকে মহানগরের নেতৃত্বে আসার জন্য আকরাম আলী শাহিন এবং জাপা নেতা ২৪ ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন রয়েছেন। আকরাম আলী শাহিন মহানগর জাতীয় পার্টির আহবায়ক হিসেবে রয়েছেন। নারায়ণগঞ্জ জাতীয় পার্টি দলীয় কার্যক্রম এতটায় হযবরল অবস্থা তা দলের কার্যক্রম দেখলেই বুঝা যায়। দল কোথায় গিয়ে ঠেকছে সেটিও দেখার প্রয়োজন মনে করেন না নেতারা। এমন কিছু নেতার হাতে জেলা মহানগর জাতীয় পার্টি জিম্মি।

 


জেলা জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লা সানু জানান, আমরা জেলার প্রতিটি থানা উপজেলার কমিটি গঠন করেছি। সেই সাথে মহানগরের বিভিন্ন ওয়ার্ডে কমিটি গঠন হয়েছে। তাই এখন জেলা মহানগরের সম্মেলনের প্রস্তুতি সভা হয়েছে। সম্মেলন বাস্তবায়ন করার জন্য আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহন করেছি।এসএম/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন