Logo
Logo
×

রাজনীতি

জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৫নং ওয়ার্ড বিএনপি

স্টাফ রিপোর্টার

Icon

প্রকাশ: ১১ জুন ২০২২, ০৭:০৭ পিএম

স্টাফ রিপোর্টার
Swapno

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। শুক্রবার (১০ জুন) বাদ আছর নগরীর ফকিরতলা জামে মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

 ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ চৌধুরীর উদ্যোগে এ মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি নেতা মানিক বেপারী,

 

 ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী লিটন, সহ-সভাপতি ফেরদৌসুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ সিব্বির আহমেদ, ১৫নং ওয়ার্ড বিএনপি নেতা বিল্লাল বেপারী, কামাল মোল্লা, আব্দুর রহমান, শওকত সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া শেষে উপস্থিত নেতৃবৃন্দদের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন