দেশের জনগণ এখন এই ব্যর্থ সরকারের কবল থেকে মুক্তি চায় : রনি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ জুন ২০২২, ০৬:১১ পিএম
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মানুষ আজ চরম বিপাকে। নিত্যপণ্যসহ সবকিছুই এখন সাধারন মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। দিন দিন মানুষ আরো বেশি অসহায় হয়ে পড়ছে। বাজার নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।
আওয়ামী লীগের ব্যবসায়ী সিন্ডিকেটের কারণেই প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। তাঁদের লুটপাটের কারণেই দেশের আজ এই করুণ অবস্থা। দেশের জনগণ এখন এই ব্যর্থ সরকারের কবল থেকে মুক্তি চায়। এই সরকারকে যখন প্রশ্ন করা হয়, তেলের দাম বাড়লো কেনো? গ্যাস এর দাম বাড়লো কেনো? উনি বলেন, পদ্মা সেতু করেছি।
আবার যখন সরকারকে প্রশ্ন করা হয়, চাল ও পিয়াজ এর দাম বাড়লো কেনো? উনি বলেন, পদ্মা সেতু করেছি। তারমানে তার উন্নয়ন শুধু ঐ পদ্মা সেতু ঘিরেই। এই সরকার আর সাধারণ জনগনের কথা চিন্তা করেননা।
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির জন্য সাধারণ জনগণ কত কষ্ট করে বেঁচে আছে তারা সেই চিন্তা করেনা।তাই আমি সকল নেতৃবৃন্দের প্রতি আহবান জানাবো, আগামীতে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সকল আন্দোলন সংগ্রাম করে যাবো এবং এই সরকারের পতন ঘটাবো।
রোববার (১১ জুন) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাসের মূল্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে মশিউর রহমান রনি এসব কথা বলেন।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি’র সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।
এছাড়াও এসময় মশিউর রহমান রনি আরো বলেন, আজ আমাদের মতো ত্যাগী নেতাদের যারা ভয়ভীতি দেখাতে চান তারা হয়তোবা ছোটবেলা মায়ের দুধ কম খেয়েছেন, যার ফলে আপনাদের জ্ঞানের অনেক অভাব। আজকে যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শকে লালন করে রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, তারা কখনো এই ছোটখাটো বিষয়কে ভয় পায়না।
কারন, তারা একাধিকবার এই সরকারের আমলে মৃত্যুকে জয় করে বিএনপির বিভিন্ন মিটিং মিছিলে অংশগ্রহন করছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন, তিনি যেনো আমাদের মাঝে এসে এক সারিতে দাড়িঁয়ে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে পারেন।
এসময় বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল,
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি কায়েস আহমেদ পল্লব, জুয়েল আরমান, ফতুল্লা থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান দোলন, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবায়ের জিকু ও সোনারগাঁ উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ জাকারিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।এসএম/জেসি


