Logo
Logo
×

রাজনীতি

পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তরে খালেদা জিয়ার নাম, ছবি দেখালেন রবি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ জুন ২০২২, ০৭:১৫ পিএম

পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তরে খালেদা জিয়ার নাম, ছবি দেখালেন রবি
Swapno

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি বলেছেন, আপনারা জানেন পদ্মা সেতু নিয়ে অনেক কথা হয়েছে। যারা এ সেতু যারা শুরু করেছিল তাদেরও ধন্যবাদ জানাই। যারা এটা সমাপ্ত করে চালু করবেন তাদেরও ধন্যবাদ জানাই। সরকার যাবে এবং আসবে। কাজ কেউ শুরু করবে কেউ শেষ করবে। তাই কিছু দালিলিক প্রমান আপনাদের দরকার। এই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল বেগম খালেদা জিয়া। ডকুমেন্টসহ দেখিয়ে দিলাম।

 

এখানে ওবায়দুল কাদের পাননি যে চাপাবাজী করব, হাসান মাহমুদও নই যে মিথ্যা বলব। শনিবার (১১ জুন) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাসের মূল্য বৃদ্ধি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি তিনি বলেন, আমার নেত্রীকে মধ্যরাতে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে যেতে হয়েছে। তার জন্য আপনারা দোয়া করবেন। তার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সেখানে আপনারা আমরা সবাই থাকব।

 

আপনাদের উপস্থিতির যদি সেখানে এ অবস্থা থাকে তাহলে আমরা এই বিএনপি করে লাভ কী। আমরা বক্তব্য দিয়ে বক্তব্য খন্ডন করেছি। কিন্তু পেশী শক্তি দিয়ে রাজনীতি করিনি। আমার নেতা জিয়াউর রহমান আমাদের শিষ্টাচার শিখিয়ে দিয়েছে। নারায়ণগঞ্জের মাটিতে আমরা উদাহরণ সৃষ্টি করব এবং পেশীশক্তি উৎখাত করে পরবর্তী প্রজন্মকে একটি সুন্দর নারায়ণগঞ্জ উপহার দিয়ে যাবো।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন