আলীরটেকে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ জুন ২০২২, ০৮:১৮ পিএম
স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলীরটেক ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সাথে এসময় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। শনিবার বাদ আছর আলীরটেক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়।
আলোচনা সভায় আলীরটেক ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন সরকার বলেন, আগামীতে দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে এই স্নোগান নিয়ে নারায়নগঞ্জ বিএনপি ঐক্যবদ্ধ হয়ে সরকারকে হটানোর জন্য আন্দোলনে নেমেছে। আমরাও এবার সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে ছাড়বো। তিনি বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন আদায়ের জন্য আমাদের প্রধান মাধ্যম রাজপথ। দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামীলীগ যেভাবে আগে ভাগেই হামলা ও মামলার পথে হাঁটছে, তাতে মাঠপর্যায়ে শক্ত অবস্থাান নেওয়া ছাড়া আমাদের সমাধান হবে না। সব সমস্যার সমাধান হবে রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে। তা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছেন দলের নেতা-কর্মীরা।
এসময় বিএনপি নেতা আনোয়ার হোসেন বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন। তিনি এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সেই গণতন্ত্রকে উদ্ধার করতে হলে আমাদেরকে রাজপথে এই সরকারের লুটপাটের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন ঘটাতে হবে। তার জন্য আমাদের মত তৃনমূল পর্যায়ের বিএনপির নেতা কর্মীদের মাঠে সক্রিয় থাকতে হবে।
এ সময় আরও উপস্থিাত ছিলেন, আলীরটেক ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহীন হোসেন সরকার, বিএনপি নেতা রুহুল আমিন সুলতান, জালাল হোসেন, হেলাল মিয়া, ইব্রাহীম সুলতান, তোফাজ্জল, জুয়েল ভূইয়া, তোফাজ্জল, কামাল হোসেন শেখ, খোরশেদ ফকির, ফরিদ মিয়া, হারুনমুন্সি, আমির হোসেন, ইসমাইল হোসেন, পিয়ার আলী, সানাউল্লাহ, জাকির হোসেন, আব্দুল মতিন, মোক্তার হোসেন, মুসলিম, পিয়ার আলী বেপারী, কবির সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।এমই/জেসি


