Logo
Logo
×

রাজনীতি

খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মহানগর স্বেচ্ছাসেবকদলের দোয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ জুন ২০২২, ০৬:১২ পিএম

খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মহানগর স্বেচ্ছাসেবকদলের দোয়া
Swapno

 

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ্য। বর্তমানে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থ্য খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল।

 

রবিবার (১২ জুন) বিকেলে শহরের সোনারবাংলা মার্কেটের ছাদে এ আয়োজন করা হয়। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং বিএনপির চোরপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

 


নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল ই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান। আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি ও মহানগর কৃষকদলের আহবায়ক মনির হোসেন খান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মাকিদ মোস্তাকিম শিপলু, সহ সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজন, শিল্প বিষয়ক সম্পাদক আনোয়ার গাজী, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা সুমন, মোজাম্মেল হোসেন, মমিন দেওয়ান, আ: কাইয়ুম, সদর থানা স্বেচ্ছাসেবক দল নেতা আবির দেওয়ান, আসিফ গাজি, জাকির, মিরাজ, আজমীর, হৃদয়, রনি, সেন্টু, হোসেন, সোহাগ প্রমূখ।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন