Logo
Logo
×

রাজনীতি

শুধু মাঠে নেই শামীম ওসমান

Icon

পরিচয় প্রকাশ গুপ্ত

প্রকাশ: ১৩ জুন ২০২২, ০৬:৩৭ পিএম

শুধু মাঠে নেই শামীম ওসমান
Swapno

এক সপ্তাহ হয়ে গেছে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রতাপশালী এমপি শামীম ওসমান যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। কিন্তু রাজনীতির মাঠে তার কোন সাড়া শব্দ নেই। এদিকে, রাজনীতির মাঠ এখন উত্তপ্ত। ছাত্রদলের ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ শ্লোগানকে প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র আখ্যা দিয়ে নিয়মিত বিএনপি বিরোধী বিক্ষোভ ও সভা সমাবেশে ব্যাস্ত এখন আওয়ামী লীগ এবং তার সহযোগী ও অঙ্গ সংগঠনগুলো।

 

 ওদিকে, বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ব্যাস্ত জিয়াউর রহমানের ৪১তম মৃত্যবার্ষিকী এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে সুচিকিৎসার দাবী দাওয়া নিয়ে। এদিকে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে নিয়মিত মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতা সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন। 

 

২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ-৪ আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ ১৬ বছর পর তিনি আবার তার ভোট ব্যাঙ্ক চাঙ্গা রাখতে উঠেপড়ে লেগেছেন। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জের পর বুড়িগঙ্গার পশ্চিম তীর বক্তাবলীতেও তিনি একাধিক কর্মসূচী পালন করেছেন।

 

 রাজনৈতিক কর্মসূচীর বাইরেও তিনি এখন বক্তাবলীতে নিয়মিত যাতায়াত করছেন এবং নেতা, কর্মী ও একাত্তরের সহযোদ্ধাদের নিয়ে মত বিনিময় ও রুদ্ধদ্বার বৈঠক করছেন। ওদিকে, মেয়র আইভীও মাঠে সরব। নিয়মিত সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকান্ডের মনিটরিংয়ের বাইরে তিনি এখন রাজনৈতিক অঙ্গনেও সোচ্চার। 

 

শুধু শামীম ওসমানের কোন সাড়া নেই। রাজনৈতিক মহলের মতে, দীর্ঘ বিমান ভ্রমণজনিত কারনে সৃষ্ট জেটলেগের ধকল এখনও কাটিয়ে উঠতে পারেননি শামীম ওসমান। তাই মাঠে নামতে তার বিলম্ব হচ্ছে।এসএম/জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন