Logo
Logo
×

রাজনীতি

নির্মল রঞ্জন গুহ এর রোগ মুক্তি কামনায় জেলা কমিটির দোয়া

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ জুন ২০২২, ০৭:১০ পিএম

নির্মল রঞ্জন গুহ এর রোগ মুক্তি কামনায় জেলা কমিটির দোয়া
Swapno

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ এর রোগ মুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৩ই জুন) বিকেলে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম সংলগ্ন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আঞ্চলিক কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সংগ্রামী যুগ্ন আহবায়ক মোঃ গোলাম কিবরিয়া খোকন এর সভাপতিত্বে এ দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ ছগির আহমেদ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী মোঃ জহিরুল ইসলাম।

 


এসময় ছগির আহমেদ বলেন, দেশব্যাপী যখন জাতি আগামী ২৫ই জুনকে কেন্দ্র করে আনন্দের দিনক্ষণ গুনছে। টেকনাফ থেকে তেতুলিয়ায় যখন আনন্দের বন্যা বইছে। ঠিক সেই মুহুর্তে এমনই এক সংবাদ পাওয়ার মধ্য দিয়ে আমরা যারা স্বেচ্ছাসেবক লীগের কর্মি আমাদের অন্তরে বইছে রক্তক্ষরণ।

 

 কারণ, আমাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ আজ অসুস্থ হয়ে রাজধানী শ্যামলীর একটি হাসপাতালে লাইফ সার্পোটে আছেন। যিনি জাতির দুঃসময়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত স্বেচ্ছাসেবক হয়ে সাধারন মানুষকে সেবা দিয়েছেন তিনি আজ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শয্যাশায়ী।

 

 আমরা তার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করেছি। আমরা সকলে আল্লাহ-তায়ালার নিকট তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া প্রার্থণা করবো। তিনি যেনো অচিরেই সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

 

সভাপতির বক্তব্যে গোলাম কিবরিয়া খোকন বলেন, দেশের দুর্যোগকালীন সময়ে আমাদের মহান নেতা নির্মল রঞ্জন গুহ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত নিজের আরাম আয়েশ ত্যাগ করে এবং কঠোর পরিশ্রম করে সাধারন মানুষের পাশে দাড়িঁয়েছিলেন। আজ আমাদের সেই প্রাণ প্রিয় নেতা নির্মল রঞ্জন গুহ অসুস্থ। তিনি রাজধানী শ্যামলীর একটি হাসপাতালে লাইফ সার্পোটে আছেন।

 

 দলমত নির্বিশেষে তিনি আমাদের অভিভাবক এবং আমাদের ঠিকানা। তার হঠাৎ অসুস্থতায় আমরা চিন্তিত। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। নির্মল রঞ্জন গুহ এর শারীরিক সুস্থতা কামনায় আমাদের সংগঠনের পক্ষ থেকে দোয়া মাহফিল করেছি। আমরা নারায়ণগঞ্জবাসীর নিকট দোয়া প্রার্থণা করছি মহান আল্লাহ-তায়ালা যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং তিনি যেনো অতি দ্রুত আমাদের সকলের মাঝে ফিরে আসতে পারেন।

 


নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু বক্কর সিদ্দিক বাবু’র সার্বিক তত্ত্বাবধানে এসময় আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু তালেব শ্যামল, মোঃ খোকন ভান্ডারী, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুম আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: কাজী ওয়াসিম, আক্তার হোসেন ও মোঃ মহিউদ্দিন আহম্মেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসএম/জেসি  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন