সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের দোয়া
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২২, ০৭:১৪ পিএম
সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুন) বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ইয়াং সোসাইটি জামে মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান শরীফ, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ডালিম প্রধান, যুগ্ম-সম্পাদক শাহ জাহান, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক জামান র্মিজা, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ মারুফ, সজিবুল ইসলাম, আফজাল হোসেন, হুমায়ন কবির, শামীম, মোহাম্মদ সিফাত, সুমন, মামুন, জাহিদ, অনিক ও কাজল প্রমূখ।এমই/জেসি


