নির্মল রঞ্জন গুহের জন্য সবাই দোয়া করবেন : জুয়েল হোসেন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ জুন ২০২২, ০৭:২৬ পিএম
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহের রোগ মুক্তি কামনায় সকালে মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি জুয়েল হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন বলেন মানবতার ফেরীওয়ালা দাদা নির্মল রঞ্জন গুহের জন্য সবাই দোয়া করবেন ।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব উন্নত চিকিৎসার জন্য সিংঙ্গাপুর নিয়ে যেতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে জুয়েল হোসেন বলেন নিজে নামাজ পড়বেন আপনার পরিবার নামাজ পড়বে নামাজের মাধ্যমেই আল্লাহকে পাওয়া যায় এবং জননেত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান এর জন্য ও যে সকল সাবেক স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য দোয়া করবেন।
উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন,সাবেক সিনিয়র সহ সভাপতি সিব্বির আহাম্মেদ,সাবেক সহ সভাপতি মানিক শেখ,সাবেক য়ুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয়, সাবেক সহ দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রেসিন, সহপ্রচার সম্পাদক উজ্জল দে,সাবেক অর্থ সম্পাদক মামুন, সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক সজীব মোল্লা,
সাবেক সমাজ কল্যান সম্পাদক এস আলম রাসেল, সদস্য সুমন, জসিম, দপ্তর সম্পাদক ইমরানুর রশিদ, খন্দকার, নাদিম, আমির, আফসার, মোখলেসুর রহমান, রনি, সোহাগ, রাজিব, নোমান, ১৮নং ওয়ার্ড মারুফ, আকাশ, সাব্বির, ২২নং ওয়ার্ড জনি, ২৪নং ওয়ার্ড পাপ্পু, ফাহাদ, সুমন ভুইয়াসহ বিভিন্ন ওয়ার্ডে নেতৃবৃন্দ ।


