Logo
Logo
×

রাজনীতি

শহীদ জিয়া আইনজীবী পরিষদ এর মিলাদ ও দোয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ জুন ২০২২, ০৮:৪০ পিএম

শহীদ জিয়া আইনজীবী পরিষদ এর মিলাদ ও দোয়া
Swapno

 


শহীদ জিয়া আইনজীবি পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫ জুন বাদ আসর জেলা পরিষদ সংলগ্ন দারুস সুন্নাত সাহেহিয়া মুহিব্বিয়া দীনিয়া মাদ্রাসায় এ দোয়া অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন এড. এমএ বাতেন, শহীদ জিয়া আইনজীবি পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এড.জাহিদুল ইসলাম মোকতার, এড.কাউসার আহমেদ টুটুল, মাসুদ রানা, জাহিদুর রহমান, কামরুল ইসলাম চৌধুরী, আবু রায়হান, আলমগীর কবির, রতন সরকার প্রমুখ। পরে দারুস সুন্নাত সাহেহিয়া মুহিব্বিয়া দীনিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মৌসুমী ফল আম,কাঠাল ও লিচু বিতরণ করা হয়।এমই/জেসি


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন