Logo
Logo
×

রাজনীতি

জেলা বিএনপি গঠন করবে ফতুল্লার পাঁচটি ইউনিয়ন কমিটি

Icon

পরিচয় প্রকাশ গুপ্ত

প্রকাশ: ১৬ জুন ২০২২, ০৮:৫৬ পিএম

জেলা বিএনপি গঠন করবে ফতুল্লার পাঁচটি ইউনিয়ন কমিটি
Swapno

 

# তৃণমূলের কুমিরের খপ্পর থেকে বাঁচতে গিয়ে বাঘের খপ্পরে পড়ার শঙ্কা

 

অচিরেই ফতুল্লা থানার পাঁচটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে। কেন্দ্রীয় বিএনপি ও বিএনপির বিভাগীয় টিমের নির্দেশে জেলা কমিটি এ কমিটি পাঁচটি গঠন করবে। জেলা বিএপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি এ তথ্য জানিয়েছেন।


তিনি আরও জানিয়েছেন, এ জেলার দশটি ইউনিট কমিটির সম্মেলন শেষ করে জেলা কমিটির সম্মেলন করতে হবে। ইতিমধ্যেই পাঁচটি ইউনিট কমিটি সম্মেলন সম্পন্ন হয়েছে। বাকী পাঁচটির মধ্যে চারটির সম্মেলন প্রক্রিয়াও গুছিয়ে আনা হয়েছে। তবে, গোলমাল বেধেঁছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট ফতুল্লা থানার পাঁচটি ইউনিয়ন কমিটি গঠন নিয়ে। ছয় মাস আগে জাহিদ হাসান রোজেলকে আহ্বায়ক ও শহিদুল ইসলাম টিটুকে সদস্য সচিব করে ফতুল্লা থানা বিএনপি আহ্বায়ক কমিটি গঠন করে অবিলম্বে তাদের ইউনিয়ন কমিটি গঠন করে থানা সম্মেলন সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু এ নির্দেশ প্রতিপালনে তারা ব্যার্থ হয়েছেন।


এ ব্যপারে বিএনপির তৃণমূল কর্মীদের অভিযোগ, রোজেল ও টিটুর মাঝে চরম ইগোর দ্বন্দ্ব। তারা একে অপরকে সহ্য করতে পারেন না। এজন্য মানসিক ভাবে তারা দুজন দু’মেরুর বাসিন্দা। বহু চেষ্টা করেও এ দুজনকে এক করা যাচ্ছিল না। তারা দুজন আলাদা আলাদা ভাবে দলীয় কর্মসূচী পালন করেন। সম্প্রতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকীও তারা এভাবেই পালন করেছেন। রোজেল-টিটু বিবাদে সবচেয়ে বিপাকে পড়েছে কর্মীরা। কারণ,এ দু’নেতা তাদের আত্মকেন্দ্রিক রাজনীতির ফাঁদে ফেলে কর্মীদেরও বিভক্ত করে ফেলেছেন। কর্মীরা চায় দলের রাজনীতি করতে। কিন্তু তাদের বাধ্য করা হচ্ছে রোজেল ও টিটুর রাজনীতি করতে। এসব কারণেই কেন্দ্র থেকে জেলা কমিটিকে অবিলম্বে ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

 


এদিকে কর্মীদের আশঙ্কা, রোজেল-টিটুর খপ্পর থেকে বেড়িয়ে তারা না জানি এবার রবি-মামুনের খপ্পরে পড়ে। কারণ, ফতুল্লার মতো রূপগঞ্জের ১০টি ইউনিয়ন কমিটি নিয়েও জটিলতা সৃষ্টি হয়েছিল। গত ১৩ এপ্রিল (সোমবার) বিএনপি নির্বাহী কমিটি সদস্য বিশিষ্ট শিল্পপতি দিপু ভুইয়ার মতিঝিল অফিসে বসে এ দশটি ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি গঠন প্রক্রিয়ায় দিপু ভুইয়ার সঙ্গে ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক এড. মাহফুজুর রহমান হুমায়ুন, সদস্য সচিব বাসিরুদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আশরাফুল হক রিপন ও গুলজার হোসেন চেয়ারম্যান। তৃণমূল কর্মীদের অভিযোগ, দিপু ভুইয়ার জী হুজুর মার্কা কর্মীদের দিয়ে এই কমিটিগুলো গঠন করা হয়েছে। কর্মীরা চায়, ফতুল্লায় যেন তেমন ঘটনা না ঘটে। কুমিরের খপ্পর থেকে বেঁচে তারা যেন বাঘের খপ্পরে না পড়েন।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন