Logo
Logo
×

রাজনীতি

বন্দরে বাবু হত্যা মামলায় কাউন্সিলর আশা কারাগারে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ জুন ২০২২, ০৯:৩২ পিএম

বন্দরে বাবু হত্যা মামলায় কাউন্সিলর আশা কারাগারে
Swapno

 

বন্দর থানার নিলয় আহমেদ বাবু হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাউসার আশাকে কারাগারে পাঠিয়েছেন আদালত বুধবার (১৫ জুন) জেলা ও দায়রা জজ মশিউর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে আবুল কাউসার আশাকে কারাগারে প্রেরণ করেন।

 

এবিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান কাউন্সিলর আবুল কাউসার আশাকে কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করে জানান, বন্দরের নিলয় আহমেদ বাবু হত্যা মামলায় অভিযুক্ত কাউন্সিলর আবুল কাউসার আশা আদালতে জামিন চাইতে গেলে তাকে কারাগারে পাঠান আদালত।

 

জানাগেছে, বন্দর উপজেলার বাগবাড়ি এলাকায় পূর্ববিরোধের জেরে সিটি করপোরেশনের কাউন্সিলর আবুল কাউসারের কাছে আহমেদ বাবুর বিরুদ্ধে হাসিনা বেগম নামে এক নারী নালিশ দেন। বিষয়টি সুরাহা না হলে ওই নারী থানায় গিয়ে অভিযোগ করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১ মে রাত ৯টার দিকে আহমেদ বাবুকে ধরতে যায় বন্দর থানার এসআই রওশন ফেরদৌসের নেতৃত্বে একদল পুলিশ। পুলিশের ধাওয়ায় বাবু বাড়ির পাশের পুকুরে ঝাঁপ দেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। চার দিন পর ৪ মে দুপুরে বাবুর লাশ ভেসে ওঠে পুকুরে। খবর পেয়ে পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করেন।

 

এদিকে ওই দিন ৪ মে রাতে নিহতের মা লিলি বেগম বাদী হয়ে কাউন্সিলর আবুল কাউছার আশাকে হুকমের আসামী করে ১০ জনের বিরুদ্ধে তার ছেলেকে হত্যা ও গুমের অভিযোগ এনে মামলা দায়ের করেন।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন