যত বড় ধরনের জঙ্গি আছে সবই নারায়ণগঞ্জের: শামীম ওসমান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ জুন ২০২২, ১০:০০ পিএম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, জঙ্গীবাদের শীর্ষ নেতা তামীম নারায়ণগঞ্জে ধরা পড়লো। যত বড় ধরনের জঙ্গি আছে তারা সবই নারায়ণগঞ্জের। ২১ শে আগষ্টের পলাতক আসামী সেও কিন্তু নারায়ণগঞ্জে গ্রেপ্তার হলো। তার মানে নারায়ণগঞ্জ তাদের একটা সেফ জোন।
২০০১ সালের ১৬ জুন বোমা হামলার বিষয়ে বুধবার (১৫ জুন) দুপুরে চাষাড়ার রাইফেল ক্লাবে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ঢাকার গোয়েন্দাকারী সংস্থা কিন্তু তাদের দক্ষতার মাধ্যমে জঙ্গীদের ধরছেন। সবাই কিন্তু ধরতে পারছেন তা না। ঢাকার পাশ্ববর্তী নারায়ণগঞ্জ জেলা। নারায়ণগঞ্জ যদি বডি হয় ঢাকা হচ্ছে তার মাথা। মাথায় আঘাত হলে কিন্তু মানুষ অনেকভাবে দুর্বল হয়ে যায়। আমি মনে করি ওই ধরণের অফিসারদের নিয়োগ দেওয়া হোক যারা নিস্বার্থে ও নিজ উদ্যোগে জঙ্গিবাদ দমন করবে এবং তাদের স্পেশাল ট্রেনিং থাকবে।
শামীম ওসমান আরও বলেন, আমার নির্বাচনী এলাকায় ৪০ লাখ মানুষের বসবাস। কে কোন বেশে জানি না! বক্তাবলীর ঈমাম সাহেবকে গ্রেফতার করা হলো। গোয়েন্দাকারী সংস্থার থেকে জানলাম তার থেকে বোমা বানানোতে পারদর্শী কেউ ছিলো না। এটা কেনো? আমি যেহেতু ভিকাটম আমাকে এ ব্যাপারে খোঁজ-খবর রাখতে হয়েছে। এই প্রমানটার নাম হিট অ্যান্ড রান। ওরা নারায়ণগঞ্জটাকে টার্গেট করে অন্য জায়গা থেকে তারা এখানে এসে থাকে। ওরা সময় মতো ঢাকাকে হিট করবে। টার্গেট একটাই শেখ হাসিনা। তখনো শেখ হাসিনা এখনো শেখ হাসিনা। তাদের পার্মানেন্ট ছিলো শামীম ওসমান ও শেখ হাসিনাি।এমই/জেসি


