Logo
Logo
×

রাজনীতি

শক্তিশালী হয়ে মাঠে ফিরছে জাপা

Icon

অর্ণব হাসান

প্রকাশ: ১৯ জুন ২০২২, ০৫:৩০ পিএম

শক্তিশালী হয়ে মাঠে ফিরছে জাপা
Swapno

 

# নতুন কমিটির মাধ্যমে ঘুরে দাঁড়াতে চায়
# মানুষের কল্যাণে জাপা কাজ করে: সানু
# মানুষের অধিকার আদায়ে পাশে থাকবো : আফজাল


দীর্ঘদিন পর নারায়ণগঞ্জ জেলা মহানগর জাতীয় পার্টির সম্মেলনের মাধ্যমে আংশিক কমিটি ঘোষনা হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের গত শুক্রবার এই কমিটি ঘোষনা করেন। রাজনৈতিক বিষেøশকরা বলছেন এই কমিটির মাধ্যমে নারায়ণগঞ্জ জাতীয় পার্টি শক্তিশালি হয়ে ঘুড়ে দাড়াতে চান।

 

যখন সদর বন্দর আসনের এমপি নাসিম ওসমান ছিলেন তখন নারায়ণগঞ্জে জাতীয় পার্টি শক্তিশালী দল ছিলেন। কিন্তু তিনি মারা যাওয়ার পরে এই দলটি এখানে দুর্বল হয়ে পরে। সেই সাথে নেতৃত্ব সংকটে পরে। তবে এবার নতুন কমিটির মাধ্যমে আগামী নির্বাচনকে কেন্দ্র করে জেলা মহানগরের শক্তিশালী হয়ে মাঠে ফিরতে চান। সেই সাথে দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ জানান তারা এবার কোন দলের সাথে নেই। কিন্তু কারো সাথে জোট গঠন করবে কি না তাও ক্লিয়ার করেন নাই।

 

এদিকে দীর্ঘ প্রায় দুই যুগ পর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির সম্মেলনের মাধ্যমে সানাউল্লাহ সানুকে সভাপতি ও আবু নাইম ইকবালকে সাধারণ সম্পাদক করে জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়। এবং মোদাসেরুল হক দুলালকে সভাপতি ও কাউন্সিলর আফজাল হোসেনকে সাধারণ সম্পাদক করে মহানগর জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়। ১৫ দিনের মাঝে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশনা দেয়া হয়। এর আগে ১৯৯৯ সালে নারায়ণগঞ্জ জেলা ও শহর জাতীয় পার্টির সম্মেলন হয়েছিল।

 

দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম এইচ এম এরশাদের উপস্থিতিতে এবং প্রয়াত এমপি নাসিম ওসমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সম্মেলনে রাইসুল হককে সভাপতি ও লিয়াকত হোসেন খোকাকে সাধারণ সম্পাদক করে জেলা এবং কমান্ডার মহিউদ্দিন আহমেদ দুলালকে সভাপতি ও আবুল খায়ের ভূইয়াকে সাধারণ সম্পাদক করে শহর জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়েছিল।

 

রাজনৈতিক বোদ্ধমহল বলছেন, নারায়ণগঞ্জ জাতীয় পার্টিতে ওসমান পরিবারের বলয় নিয়ে দুটি পক্ষ রয়েছে। জেলা জাতীয় পার্টির যুব সংহতি এবং ছাত্রসমাজ দল নেতৃত্ব দেন আজমেরী ওসমানের অনুসারীরা। সেই সাথে জাতীয় পার্টির মূল দলের কয়েকজন নেতাকর্মী পারভীন ওসমানের সাথে রয়েছেন। জাতীয় পার্টির নতুন কমিটিতে দায়িত্ব প্রাপ্তরা সেলিম ওসমানের অনুসারী। তারা এই জেলার জাতীয় পার্টিকে নতুন ভাবে ঢেলে সাজাতে কাজ করছেন। সেই সাথে দলটিকে আগের থেকে আরও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে চান। তবে সম্মেলনে আগামী নির্বাচনে কারা প্রার্থী হতে পারে তাদের বিষয়ে কোন মেসেজ দেন নাই। কিন্তু দলকে শক্তিশালী করার জন্য সকলকে কাজ করার আহবান জানান দলের শীর্ষ নেতৃবৃন্দ। 

 

অন্যদিকে এই সম্মেলনে সেলিম ওসমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অভিনন্দন জানান। তাকে সহযোগীতা করার কথা বলেন। ওসমান পরিবারের এই সদস্যের বক্তব্য নিয়েও শহরে আলোচনা চলছে। কেননা তারা কখনোই আইাভীকে সহযোগীতা করেন নাই। এমনকি অভিযোগ রয়েছে আইভীকে হারানোর জন্য তাদের অনুসারীদের মাঠে নামিয়েছেন। কিন্তু তাতে কোন ফল হয় নাই।

 

মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাউন্সিলর আফজাল হোসেন বলেন, জাতীয় পার্টি মানুষের কল্যানের জন্য কাজ করে। আগামীতেও কাজ করে যাবে। আমাদের দল আগের থেকে আরও শক্তিশালী হয়ে আমরা মানুষের অধিকার আদায়ে মাঠে কাজ করে যাবো। সেই সাথে আমাদের দল আগের থেকে আরও শক্তিশালী হিসেবে গড়ে তুলবো। নির্বাচন বিষয়ে দল যে ভাবে নির্দেশনা দিবে আমরা সেভাইে কাজ করে যাবো। সুসংঘগঠিত ভাবে জনগণের কল্যানে কাজ করবো।

 

জেলা জাতীয় পার্টির সাধারণ আবু নাইম ইকবাল বলেন, দলকে সংগঠিত করার জন্য আমরা থানা উপজেলা সহ জেলার প্রতিটি ইউনিয়নে কাজ করছি। পূর্ণগঠন করার জন্য আরও কাজ করে যাচ্ছি। নেতা কর্মীদের নিয়ে দল কিভাবে তৃনমূল পর্যায় শক্তিশালী করা যায় তা নিয়ে দু একদিনের মাঝে আমরা আলোচনা করবো। জাতীয় পার্টি থেকে যারা মনোনীত হবে তাদের জয়ী করার জন্য আমরা কাজ করে যাবো। সেই সাথে আগামী ১৫ দিনে আমরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে প্রস্তুত আছি।


জেলা জাতীয় পার্টির সভাপতি সানা উল্লাহ সানু প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড কমিটি করেছি। নারায়ণগঞ্জ জাতীয় পার্টি এখন থেকে অনেক শক্তিশালী। আমাদের সম্মেলনের আগে আমরা প্রতিটি থানা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সেই সাথে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমরা দলকে ঢেলে সাজানোর জন্য তৃনমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি। নির্বাচন নিয়ে দল যে ভাবে নির্দেশনা দিবে আমরা সেই ভাবে কাজ করে যাবো।

 

নারায়ণগঞ্জ সম্মেলনে এসে জাতীয় পার্টির চেয়াম্যান জি এম কাদের বলেন, ‘অনেক রাজনৈতিক দল বিলুপ্ত হয়ে গেছে। ছোট ছোট রাজনৈতিক দলগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এটা বাংলাদেশের রাজনীতির একটি ভয়াবহ চিত্র। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির অবস্থাও এখন সঙ্গীন। জাতীয় পার্টি এখন আর দুর্বল নয়। জাতীয় পার্টি এখন একটি শক্তিশালী রাজনৈতিক দল। দিন দিন আরও উজ্জ্বল হচ্ছে জাতীয় পার্টি। সদ্য নির্বাচতি জেলা জাতীয় পার্টির সভাপতি সানা উল্লাহ সানু।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন