# নির্দলীয় সরকার গঠন হলে অংশগ্রহণ করবো : রবি
# একত্রিত হয়ে কাজ করবো : মীর সোহেল
# নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে কাজ করছি : শওকত আলী
# নির্দলীয় সরকার চাই : টিটু
দীর্ঘ দেড় যুগ হলো ক্ষমতায় নেই তিন বার ক্ষমতায় থাকা দল বিএনপি। মামলা হামলাসহ বিভিন্ন সময় জেল খাটতে হয়েছে বিএনপি নেতাদের । তারই মধ্যে দিয়েই বিএনপি নেতারা তারা তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। তবে দীর্ঘ কয়েক বছর যাবৎ পুলিশি বাধার কারণে ঠিকভাবে মাঠে দাড়াতেই পারেনি দলটি কিন্ত সাম্প্রতিক সময়ে তুমুলভাবে কাজ করে যাচ্ছে বিএনপি তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর মধ্যে দিয়ে তারা মাঠে খুব সরব রয়েছে । নেতাকর্মীরা অনেকেই মনে করছেন এখন থেকে আর আমরা ছাড় দিতে রাজি নই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে তারা ক্ষমতায় যেতে চায়।
দলটির চেয়ারপার্সন তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় কয়েক বছর যাবৎ কারাবরণ করছিল পরবর্তীতে গুরতর অসুস্থ হয়ে পরলে তাকে প্যারলে মুক্তি দিলেও অসুস্থতার কারণে বেশিরভাগ সময় থাকতে হচ্ছে হাসপাতালে । তাই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান তিনি যুক্তরাষ্ট্রে থেকেই অনলাইনের মাধ্যমে নেতাকর্মীদের সাথে কথা বলছেন।
তবে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে পরিচিত থাকলেও সাম্প্রতিক সময়ে আওয়ামীলীগের কার্যক্রম নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। ক্ষমতায় থাকা সত্ত্বে তারা মাঠে বেশ নিরব অবস্থান পালন করেছেন যা আওয়ামী লীগের জন্য অনেকটাই অশনি সংকেত হিসেবে দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন নিজেদের মধ্যে ঐক্য না থাকার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মনিরুল ইসলাম রবি জানান, আমাদের একটাই কথা এই সরকারের আমলে কোন নির্বাচনে আমরা অংশ নিবো না। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে মাঠে রয়েছি। যদি এই সরকার ক্ষমতা ছেড়ে নির্দলীয় সরকার গঠন করে তাহলেই আমরা নির্বাচনে অংশগ্রহন করবো। দীর্ঘ সময় নারায়নগঞ্জ বিএনপি নামে হেভিওয়েট ছিল কিন্ত কার্যক্রম ছিলেন না তাই বলছি নামে হেভিওয়েট হলে হবে না কাজে হতে হবে। আর সাম্প্রতিক সময়ে আমরা কতটা মাঠে রয়েছি সেটা আপনারাও ভালো জানেন। আমরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনার অপেক্ষায় আছি আামাদের পরবর্তী কার্যক্রম কি হবে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ একত্র হয়ে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করবো। বিএনপি যেহেতু একটি দল তারা যদি নির্বাচনে আসে আমরা তাদের সাথে নির্বাচন করবো এবং আমরা আগামী সংসদ নির্বাচনে পূনরায় নির্বাচিত হয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেব।
এবিষয়ে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী বলেন,আগামী সাংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা সাংগঠনিক ভাবে কাজ করছি এবং প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে নেতৃবৃন্দদের তালিকা করছি কমিটি গঠন করছি আর তাদের মাধ্যমেই নির্বাচন পরিচলনা কমিটি গঠন করবো । আর আমরা আগামী সাংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক ভাবে প্রস্তুত রয়েছি।
এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব শহীদুল ইসলাম টিটু বলেন, নির্বাচন তো পরে তার আগে আমাদের দেশনেত্রীকে বেগম খালেদা জিয়াকে সম্পূর্নভাবে মুক্ত করে করে সুচিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করতে হবে। আর নির্দলীয় সরকার না দিলে কোন ভাবেই আমরা নির্বাচনে অংশ নেব না। কারণ এই সরকার দিনের ভোট রাতে করে থাকে। আর তারা যদি নির্দলীয় নির্বাচন দেয় তাহলে আমরা প্রস্তুত রয়েছি এবং বিজয় আমাদেরই হবে ।এমই/জেসি


