ঢাকঢোল পিটিয়ে জাপার দ্বিবার্ষিক সম্মেলন পর্বতের মুষিক প্রসব
পরিচয় প্রকাশ গুপ্ত
প্রকাশ: ১৯ জুন ২০২২, ০৬:৩৯ পিএম
চারদিকে দশদিনব্যাপী সাজ সাজ রব তুলে, শহরব্যাপী ব্যানার- ফেষ্টুন-পোষ্টার লাগিয়ে এবং সুদৃশ্য তোরণ ও বিশাল মঞ্চ নির্মাণ করে অনুষ্ঠিত জাতীয় পার্টির দ্বিবার্ষিক জেলা ও মহানগর সম্মেলন অবশেষ দুই সদস্য বিশিষ্ট দুটি কমিটি প্রসব করেছে। সানাউল্লাহ সানুকে সভাপতি ও নাঈম ইকবালকে সাধারন সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা কমিটি এবং মুদাস্সিরুল হক দুলালকে সভাপতি ও আফজাল হোসেনকে সাধারন সম্পাদক করে নারায়ণগঞ্জ মহানগর কমিটি। একই সঙ্গে সভাপতি-সাধারন সম্পাদককে ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ সম্মেলনে প্রস্তুতি অনুযায়ী ফল মিলেনি। মঞ্চে নেতৃবৃন্দের বক্তৃতার সময় পেছনে কোন লোকই ছিল না। মঞ্চের সামনে আমন্ত্রিতদের দুটি সারি থাকলেও তাদের পেছনে কোন লোকই ছিল না। ছড়িয়ে ছিটিয়ে পাতা দর্শনার্থীদের চেয়ারগুলো একেবারে ফাঁকা পড়ে ছিল।
এ ব্যাপারে কয়েক জন কর্মীর সঙ্গে আলাপকালে তারা জানান, অনেক কর্মীই সম্মেলনস্থলে (সমরক্ষেত্রে) গিয়েছিল, তবে তারা মঞ্চের সামনের খালি চেয়ারে বসেনি। তাদের ভয় ছিল, যেখানে প্রয়াত এমপি নাসিম ওসমানের স্ত্রী ও জাপা প্রেসিডিয়াম সদস্য পারভিন ওসমান ও জেলার অপর প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লোটনকেই সম্মেলনে দাওয়াত করা হয়নি, সেখানে রবাহুত হয়ে চেয়ারে বসা আর যেচে অপমানের ঝুঁকি নেয়া একই কথা। তাই ঘুরেফিরে দেখে এবং দূর থেকে নেতৃবৃন্দের বক্তৃতা শুনেই তারা চলে এসেছে। কর্মীদের উপস্থিতিও সেখানে কম ছিল।এমই/জেসি


