পবিত্র হজ্ব পালন করতে যাচ্ছেন জিল্লুর রহমান লিটন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ জুন ২০২২, ১০:৩৪ পিএম
নারায়ণগঞ্জ জেলা যুবলীগের স্বাস্থ্যা ও পরিবেশ বিষয়ক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক ও শীতলক্ষ্যা পরিবহনের চেয়ারম্যান এসএম জিল্লুর রহমান লিটন পবিত্র হজ্ব পালন করতে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন। ২২ জুন বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে পবিত্র হজ্ব পালনে ঢাকা ত্যাগ করবেন তিনি।
পবিত্র হজ্ব পালন শেষে আগামী জুলাই মাসের শেষের দিকে দেশে ফিরে আসবেন। সময় স্বল্পতার কারণে আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মীবৃন্দ, শুভাকাঙ্খীদের সাথে দেখা করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন লিটন। কোন কারণে কারো সাথে ভূলত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল জানিয়েছেন। তিনি যেন সঠিক ভাবে পবিত্র হজ্ব পালন শেষে সুস্থভাবে আবার দেশে ফিরে আসতে পারেন সে জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।এমই/জেসি


