দক্ষ নেতৃত্বের কারণে আমাকে সাধারণ সম্পাদক করা হয়: ইকবাল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ জুন ২০২২, ০৬:৪৫ পিএম
নারায়ণগঞ্জ জাতীয় পার্টির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল বলেন, জাতীয় পার্টি মানুষের কল্যানে কাজ করে। সেই সাথে অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের অধিকার নিয়ে কথা বলে। তারই ধারাবাহিকতায় আমিও মানুষের কল্যানে রাজনীতি করি। আমি সোনারগাঁ উপজেলার জাতীয় পার্টির সাধারন সম্পাদক পদে দায়িত্ব পাওয়ার পর এখানকার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে নতুন ভাবে ঢেলে সাজিয়ে দলকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলি।
সেই সাথে সোনারগাঁ উপজেলাকে জেলার জাতীয় পার্টিকে সবচেয়ে বেশি শক্তিশালী হিসেবে গঠন করেছি। সোনারগাঁ জাতীয় পার্টিকে দক্ষতার সাথে নেতৃত্ব দিয়েছি। তাই জেলার নেতৃবৃন্দ আমার নেতৃত্বের দক্ষতার কারণে আজকে আমাকে জেলা জাতীয় পার্র্টির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দিয়েছেন নেতাকর্মীরা। আর এই দায়িত্ব আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করে যাবো। সেই সাথে নারায়ণগঞ্জ জাতীয় পার্টিকে শক্তিশালী দল হিসেবে গড়ে তুলবো। মঙ্গলবার বিকেলে নারায়াণগঞ্জের-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকার সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তার নিজ কার্যালয়ে নেতা কর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
জেলা জাপা সেক্রেটারি ইকবাল বলেন, একটি কুচক্রি মহল আমাকে নিয়ে নানা ষরযন্ত্র করেছে। কিন্তু তাদের কোন ষড়যন্ত্র আমাকে দাবীয়ে রাখতে পারে নাই। সকল ষড়যন্ত্রকে ফেলে রেখে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা আর কোন সরকারের ক্ষমতায় যাওয়ার শক্তি হতে চাই না। এবার আমাদের দল ৩শ’ আসনে প্রার্থী দিবে। আমরা দলের প্রার্থীদের বিজয়ী করার জন্য কাজ করে যাবো। নির্বাচনে নারায়ণগঞ্জের যে কোন আসনে যাকে মনোনয়ন দিবে আমরা তাকে জয়ী করার জন্য কাজ করবো।
কেন্দ্রীয় নেতাদের দিক নির্দেশনা মতে এবং আমাদের এমপি সেলিম ওসমান ও লিয়াকত হোসেন খোকা যে ভাবে পরামর্শ দিবে আমরা দলকে শক্তিশালি করার জন্য সে ভাবে কাজ করবো।তিনি আরও বলেন, জেলার থানা পর্যায়ের কমিটি গুলো নতুন ভাবে ঢেলে সাজানো হবে। আমাদের দলকে দূর্বল ভাবার কোন কারন নেই। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এবার মাঠে নেমেছি। সারাদেশে জাতীয় পার্টি সেই ভাবে গোছানো হচ্ছে। তারই অংশ হিসেবে ্ইতোমধ্যে নারায়ণগঞ্জের সম্মেলন হয়েছে। সেখানে আমাকে জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক পদে দায়িত্ব দেয়ায় আমি এমপি সেলিম ওসমান এবং লিয়াকত হোসেন খোকা সহ সকল নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করছি।
আগামী ১৫ দিনের মাঝে আমাদের পূর্ণাঙ্গ কমিটি হয়ে যাবে। তখন আমরা আরও শক্তিশালি হয়ে মানুষের অধিকার আদায়ে মাঠে ময়দানে কেন্দ্রীয় যে কোন কর্মসূচি পালন করে যাবো। একই সাথে আমরা মানুষের পাশে ছিলাম আগামীতেও থাকবো। এসময় সোনারগাঁ উপজেলা জাতীয়া পার্টির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এমই/জেসি


