Logo
Logo
×

রাজনীতি

আওয়ামীলীগের কাছে জনগণের প্রত্যাশা অনেক : রশীদ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২২, ০৮:১৭ পিএম

আওয়ামীলীগের কাছে জনগণের  প্রত্যাশা অনেক : রশীদ
Swapno

বন্দরে উৎসব মুখর পরিবেশে ঐতিহ্যবাহী বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। ২৩ জুন বৃহস্পতিবার বেলা ১২টায় বন্দর ১নং খেয়াঘাটস্থ জেলা যুবলীগ নেতা খাঁন মাসুদের আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ রশীদ বলেন, আজকের দিনটা বিশেষ করে যারা আওয়ামীলীগ করেন তাদের জন্য গুরুত্বপূর্ন দিন আজ।

 

 ওই সময় যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামীলীগকে প্রতিষ্ঠা করে ছিলেন তারা ঐক্যবদ্ধ হয়ে প্রতিজ্ঞা করেছিলেন সাধারন মানুষের দাবিগুলো আন্দোলন সংগ্রামের মাধ্যমে তারা বাস্তবায়ন করবে। এম.এ রশীদ আরো বলেন, আওয়ামীলীগের কাছে জনগনের প্রত্যাশা অনেক। আমি অনুরোধ করব আপনারা আওয়ামীলীগের ঐতিহ্য ধরে রাখবেন। ১৯৪৭ ইং সালে আওয়ামীলীগ প্রতিষ্ঠা লাভের পর থেকে অদ্যবধী পর্যন্ত আওয়ামীলীগ দেশ ও জনগনের জন্য কাজ করে যাচ্ছে। 

 

আজ আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা দেশ জনগনের জন্য কাজ করব। এইটা হবে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আমাদের অঙ্গিকার। নারায়নগঞ্জ মহানগর আওয়ামীলীগ নেতা হুমায়ন কবির মৃধা সভাপতিত্বে ও জেলা যুবলীগ নেতা খান মাসুদের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জি.এম. আরমান, বন্দর থানা আওয়ামীলীগ নেতা সহিদুল হাসান মৃধা

 

নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সস্পাদক সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান, নাসিক ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন আনু, মহানগর সেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম সম্পাদক মাহুবুবুর রহমান কমল, বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ, বন্দর থানা যুবলীগ নেতা মাছুম আহাম্মেদ, ডালিম হায়দার, আমিন আবাসি এলাকা পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক লুৎফর রহমান ও মহানগর ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম প্রমুখ। 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শেখ মমিন, আরিফুল ইসলাম হিরা, হোসেন প্রধান, রাজু আহাম্মেদ, আকিব হোসেন রাজু, বন্দর ইউনিয়ন ছাত্রলীগের সাকে সভাপতি ফয়সাল কবির ও যুবলীগ নেতা মাইকেল বাবু প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি এম. এ রশীদসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। 

 

এ ছাড়াও দুপুরে বন্দরে ফরাজিকান্দাস্থ আওয়ামীলীগ কার্যালয়ে কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী আলহাজ¦ তুষার মাঈনউদ্দিনের আয়োজনে আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালন করেছে। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এ রশীদ। 

 

ওই সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের সংরক্ষিত ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোক্তার উদ্দিন মুক্তু, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সোয়েব মোহাম্মদ লিটন প্রমুখ।এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন