আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন সুকুম এর উদ্যোগে দোয়া
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ জুন ২০২২, ১০:০৩ পিএম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এর করোনা রোগমুক্তি কামনায় গোগনগন ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো.আক্তার হোসেন সুকুম এর উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। গতকাল (২৪ জুন) বাদ জুম্মা নামাজের পরে গোগনগর পূর্ব মসিনাবন্ধ সুকুম পট্টি বাইতুল জান্নাত জামে মসজিদে আক্তার হোসেন সুকুম এর উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় দোয়ায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক পরিচালক ইব্রাহীম খলিল, ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মতিউর রহমান সুকুম, সোনাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক শাহজাহান সহ অত্র ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় দোয়া পরিচালনা করেন সুকুম পট্টি বাইতুল জান্নাত জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রফিক আল কাদেরী। এছাড়াও বিভিন্ন মসজিদে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এর করোনা রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।এমই/জেসি


