Logo
Logo
×

রাজনীতি

রঞ্জন গুহের রোগমুক্তি কামনায় ১১ নং ওয়ার্ড উদ্যোগে দোয়া মাহফিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ জুন ২০২২, ০৫:৩৬ পিএম

রঞ্জন গুহের রোগমুক্তি কামনায় ১১ নং ওয়ার্ড উদ্যোগে দোয়া মাহফিল
Swapno

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১১ নং ওয়ার্ড মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া মাহফিলের মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি অনুষ্ঠানের প্রধান অতিথি মো. জুয়েল হোসেন বক্তব্যে বলেন, সংগঠন যদি মনে করেন আমি সাংগঠনিক ওনারা যদি সভাপতি দায়িত্ব দেয় অতিতে সংগঠনের জন্য যেভাবে কাজ করে গেছি মানুষের সেবায় সবসময় নিয়োজিত

 

 ছিলাম প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।  প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাই। নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান আমাদের নির্দেশনা দিয়েছেন মানুষের মন রক্ষা করে কাজ করার জন্য। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি।

 

আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ অসুস্থ। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আল্লাহ তাকে যেন সুস্থ করেন । আমরা তার জন্য দোয়া কামনা করছি। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের জন্য দোয়া কামনা করি।

 

এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ-সভাপতি মানিক শেখ,কার্যকরী সদস্য রাকিবুল ইসলাম সুমন, নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধা মঞ্চ এর সভাপতি এইচ এম রাসেল, আসলাম সুমন,আফসার, জাবেদ, রিপন, মীর মনির, সোহাগ, রাকিব প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন