Logo
Logo
×

রাজনীতি

শামীম ওসমানের চাওয়া নিয়ে কি ভাবছেন দুই দলের নেতারা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ জুন ২০২২, ০৫:৫২ পিএম

শামীম ওসমানের চাওয়া নিয়ে কি ভাবছেন দুই দলের নেতারা
Swapno


#দুর্বলতা প্রকাশ পেয়েছে বলে মনে করছেন তারা

 

তাহলে কি আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আস্থা হারিয়েছেন শামীম ওসমান? তিনি যখন বিএনপির নেতাকর্মীদের আওয়ামী লীগে আনার আহবান জানান তখন পরিস্কার হয়ে যায় বর্তমান আওয়ামী লীগের প্রতি তিনি আর আস্থা রাখতে পারছেন না। বৃহস্পতিবার তিনি বিএনপি নেতাকর্মীদের আওয়ামী লীগে আনার আহবান জানিয়ে বলেছেন সেন্টু নিজে আওয়ামী লীগ করবে আর তার লোকেরা বিএনপি করবে এটা হবে না। শামীম ওসমানের এই বক্তব্যের পর ফতুল্লা থানা জুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে আর বিএনপিতে পরেছে হাসির রোল।

 

তার এই বক্তব্য নিয়ে দুই দলের নেতারা দুই ধরণের প্রতিক্রিয়া ব্যাক্ত করছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেন, শামীম ওসমান যেভাবে বিএনপির নেতাকর্মীদের আওয়ামী লীগে আনার কথা বলছেন এতে এই দলের নেতাকর্মীদের প্রতি তাদের আস্থাহীনতারই বহিঃপ্রকাশ ঘটেছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন আওয়ামী লীগ নেতা বলেন, আসলে শামীম ওসমানের মনে যখন যা আসে তিনি তখন তাই বলে ফেলেন। তার কাছে আমাদের প্রশ্ন আওয়ামী লীগ কি এতোটাই দূর্বল হয়ে গেছে যে বিএনপি থেকে নেতাকর্মী এনে আওয়ামী লীগ করাতে হবে। এই নেতা আরো বলেন, শামীম ওসমানের বুঝা উচিৎ বিএনপির নেতাকর্মীরা কখনোই মন থেকে আওয়ামী লীগ করবে না। এই যে তিনি মনিরুল আলম সেন্টুকে এনে নৌকা প্রতিক দিয়েছেন তাতে সেন্টু কি মন থেকে আওয়ামী লীগ করছেন? পরিস্কার করেই বলা যায় সেন্টু মন থেকে আওয়ামী লীগ করছেন না।

 

সেন্টু আসলে চেয়ারটা ধরে রাখার জন্য নৌকা নিয়েছেন। নৌকার প্রতি বা আওয়ামী লীগের প্রতি তার কোনো আন্তরিকতা নেই। আর কখনো যদি আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা হারায় তখন দেখা যাবে সেন্টুর আসল চেহারা। তাই আমরা মনে করি শামীম ওসমান ভুল করছেন। যারা বছরের পর বছর বিএনপি করেছেন তারা এসে আওয়ামী লীগকে উদ্ধার করবেন এমনটা ভাবা আওয়ামী লীগের নেতাকর্মীদের অপমান করার শামিল।


বিপরীতে শামীম ওসমানের এই মন্তব্যের পর বিএনপির নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগ জোর করে রাষ্ট্র ক্ষমতায় থাকলেও এই দলটি যে দেউলিয়া হয়ে পরেছে শামীম ওসমানের বক্তব্যে এটাই প্রমান হয়েছে। তিনি এখন আর তার নিজ দলের নেতাকর্মীদের প্রতি কোনো আস্থা রাখতে পারছেন না। তাই বিএনপির দিকে পরেছে তার নজর। তবে আমরা তার উদ্দেশ্যে বলতে চাই, মনিরুল আলম সেন্টুর চেয়ারের দরকার ছিলো তাই তিনি নৌকা নিয়ে চেয়ার দখলে রেখেছেন। বিএনপির অন্য নেতাদেরতো চেয়ারের দরকার নেই। তারা তাদের জীবন দিয়ে, রাজপথে রক্ত দিয়ে এ দেশের মানুষের অধিকার আদায় করার জন্য বিএনপি করছে।

 

শামীম ওসমানের ধমক ধামকে তারা এক চুলও নড়বে না বলে আমরা মনে করি। আর শামীম ওসমান যদি জোর কারে কাউকে বিএনপি করতে বাধ্য করেন তাহলে সেটাতো হবে কারো ইচ্ছার বিরুদ্ধে অন্যায় ভাবে বাধ্য করা। তিনি মনিরুল আলম সেন্টুর লোক বলতে কাদেরকে বুঝিয়েছেন। নিশ্চয়ই ফতুল্লা থানা বিএনপির সদস্যসচিব শহীদুল ইসলাম টিটু আর বিএনপি নেতা শহীদ উল্লাহ সহ তাদের সঙ্গে যারা রাজনীতি করেন তাদেরকে বুঝিয়েছেন। কিন্তু টিটু শহীদ উল্লারা কোন দুঃখে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসবেন। শামীম ওসমান কি তাদেরকে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারীর পদ দেবেন? আসলে এমন বক্তব্য দিয়ে শামীম ওসমান তার নিজ দলের দূর্বলতাই প্রকাশ করলেন।এমই/ জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন