‘পদ্মা সেতু’ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যুগান্তকারী ইতিহাস-আরজু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ জুন ২০২২, ০৭:০৫ পিএম
দেশের নিজস্ব অর্থায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্নের “পদ্মা সেতু” শুভ উদ্বোধন উপলক্ষে বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু জীবন, দেশের বর্ন্যাত মানুষের দুর্ভোগ লাঘব এবং দেশবাসীর সার্বিক কল্যান ও সমৃদ্ধি কামনায় গতকাল বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) নারায়ণগঞ্জ অফিস“আফজাল হোসেন” মিলনায়তনে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, শেখ হাসিনার সাহসী উদ্যোগ “মুজিব বর্ষে” মেগা প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ, দেশের নিজস্ব অর্থায়নে বলিষ্ট নেতৃত্বে দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলে মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্নের “পদ্মা সেতু” শুভ উদ্বোধন উপলক্ষে বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু জীবন, দেশের বর্ন্যাত মানুষের দুর্ভোগ লাঘব এবং দেশবাসীর সার্বিক কল্যান ও সমৃদ্ধি কামনায় ২৫ জুন ২০২২ইং, শনিবার, বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) নারায়ণগঞ্জ অফিস “আফজাল হোসেন” মিলনায়তনে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ)’র মাননীয় সিনিয়র ভাইস-চেয়ারম্যান আলহাজ¦ আরজু রহমান ভূইয়া, কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য যথাক্রমে, আলহাজ¦ মোঃ নূরুল হোসেন, আলহাজ¦ মোঃ লিয়াকত হোসেন, জনাব শহিদ হোসেন দুলাল এবং জনাব মোঃ তোফাজ্জল হোসেনসহ বিজেএ’র সম্মানিত সদস্য শীর্ষস্থানীয় কাঁচাপাট রপ্তানীকারক (স্বর্নপদক প্রাপ্ত) বাবু গনেশ চন্দ্র সাহা, বাবু গোপাল চন্দ্র তালুকদার, জনাব কামালউদ্দিন বাচ্চু, মুখ্য পাট পরিদর্শক মোসামৎ শাপলা, পপুলার জুট এক্সচেঞ্জ লিঃ এর প্রতিনিধিসহ পাট পরিবারের অন্যান্য সম্মানিত সদস্যগণ।
দোয়া অনুষ্ঠানে বিজেএ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আরজু রহমান ভূইয়া বলেন, স্বাধীনতাত্তোর বাংলাদেশে আজ আমরা এক ঐতিহাসিক আনন্দঘন সময় অতিক্রম করছি। জাতীর জনক বঙ্গবন্ধু সব সময় স্বপ্ন দেখতেন এ দেশের মানুষের তথা দেশের সার্বিক উন্নয়ন। জাতীর পিতার সুযোগ্য কন্যা, জননেত্রী শেখ হাসিনা দৃঢ় প্রত্যয় নিয়ে পিতার আদর্শে অনুপ্রানিত হয়ে, তার শাসন আমলে দেশের মানুষের সার্বিক কল্যানে শত বাধা বিপত্তি অতিক্রম করে সততা ও নিষ্ঠার সাথে একে একে দেশের সার্বিক উন্নয়নে কাজ করে চলেছেন। দেশের অর্থায়নে নির্মাণ “পদ্মা সেতু” তারই একটি ঐতিহাসিক দৃষ্টান্ত। দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘ দিনের লালিত স্বপ্ন “পদ্মা সেতু” নির্মাণ করে সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যুগান্তকারী ইতিহাস রচনা করেছে।
যা শতবর্ষ পরেও “পদ্মা সেতু” প্রধানমন্ত্রীর উন্নয়নের মাইল ফলক হয়ে থাকবে। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী, শেখ হাসিনা “পদ্মাসেতু” নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন এনে দেশকে অর্থনৈতিকভাবে আরও সাবলম্বী করে তুলেছেন। “পদ্মা সেতু” নির্মাণে দেশের সার্বিক যোগাযোগ ব্যবস্থা উচ্চ মাত্রায় স্থান পেয়েছে। আমাদের অহংকার এই “পদ্মা সেতু” বিশে^ দীর্ঘতম সেতু হিসেবে স্থান পেয়েছে। আমরা জননেত্রী, প্রধানমন্ত্রীর সুস্থ ও দীর্ঘায়ু কামনা করি এবং বন্যার্ত মানুষের দুঃখ লাঘবের জন্য মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করছি।
কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ¦ লিয়াকত হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনৈতিক উন্নয়নে সাহসী পদক্ষেপ, দেশের নিজস্ব অর্থায়নে দক্ষিন পশ্চিমাঞ্চলের জনগনের স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধন করেছেন। আমরা মনে করি দেশের সার্বিক যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসা বানিজ্যে সহজীকরণের যুগান্তকারী রুপ নিয়েছে। পদ্মা সেতু নির্মাণে আমাদের কাঁচাপাট ব্যবসায়ীদের দক্ষিন অঞ্চল হতে পাট আমদানী করা এবং ভারতে পাট রপ্তানীর ক্ষেত্রে সহজলভ্যতা এবং ব্যবসায়িক খরচের যথেষ্ট সাশ্রয় আসবে।
কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ¦ নূরুল হোসেন বলেন, মুজিব বর্ষে উন্নয়নের সুফল বাস্তবায়ন হচ্ছে বিশে^র দীর্ঘতম আমাদের এই পদ্মা সেতু। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ জুট এসোসিয়েশন(বিজেএ)’র এর কার্যনির্বাহী কমিটি এবং পাট পরিবারের সকল সম্মানিত সদস্যদের পক্ষ হতে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসা বানিজ্য প্রসারে সহজতর ভূমিকা পালন করবে। পাশাপাশি দক্ষিনাঞ্চলের মানুষের সাথে যোগাযোগের সেতু বন্ধন সৃষ্টি হয়েছে। এ পদ্মা সেতু নির্মাণে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী এবং একনিষ্ঠ নেতৃত্বে পদ্মা সেতু নির্মাণে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
দেশের শীর্ষস্থানীয় কাঁচাপাট রপ্তানীকারক স্বর্নপদক প্রাপ্ত কাঁচাপাট ব্যবসায়ী বাবু গনেশ চন্দ্র সাহা বলেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর একক প্রচেষ্টা, বলিষ্ঠ নেতৃত্ব এবং সর্বোপরি দেশের নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু নির্মানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তিনি বলেন পদ্মা সেতু নির্মানে আমাদের কাঁচাপাট ব্যবসায়ী ও রপ্তানীকারকদের ভারতে পাট রপ্তানী ক্ষেত্রে সহজ ও যথেষ্ঠ মূল্যও সাশ্রয় হবে। আশা করি এই পদ্মা সেতু নির্মানের ফলে পাট ব্যবসার যথেষ্ঠ উন্নতি সাধিত হবে। জননেত্রী শেখ হাসিনার সাহসী উদ্যেগে নির্মাণ পদ্মা সেতু অর্থনৈতিক উন্নয়নের একটি মাইল ফলক।
পাট অধিদপ্তর নারায়নগঞ্জ অঞ্চলের মুখ্য পাট পরিদর্শক মোসাম্মৎ শাপলা খাতুন দোয়া অনুষ্ঠানে উপস্থিত বিজেএ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য এবং পাট পরিবারের সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে নির্মাণ পদ্মা সেতু আমাদের অহংকার। এ পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে যোগাযোগ ব্যবস্থা এবং দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে যুগপৎ ভূমিকা পালন করবে। আমরা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু জীবন ও সুস্বাস্থ্য কামনা করছি।এন.এইচ/জেসি


