Logo
Logo
×

রাজনীতি

‘পদ্মা সেতু’ উদ্বোধন অনুষ্ঠানে মজিবুরের নেতৃত্বে নেতাকর্মীরা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ জুন ২০২২, ০৯:২০ পিএম

‘পদ্মা সেতু’ উদ্বোধন অনুষ্ঠানে মজিবুরের নেতৃত্বে নেতাকর্মীরা
Swapno

কোটি মানুষের স্বপ্নের ‘পদ্মা সেতু’ উদ্বোধন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উৎসব অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে যোগদান করেন ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মো.মজিবুর রহমান। দেশের বৃহৎ এ অর্জনে শামিল হতে জাতীয় কর্মসূচীর অংশ হিসাবে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সকাল ১০টায় নারায়ণগঞ্জ ফতুল্লা একে.এম শামছুজ্জোহা স্টেডিয়ামে এ অুনষ্ঠানের আয়োজন করা হয়। 

 

এসময় জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা,জেলা পরিষদের প্রশাসক আনোয়ার হোসেন সহ প্রমুখ।

 

 ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মো.মজিবুর রহমান নেতৃত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক, জুয়েল আহম্মেদ, খোশু, জহির, জনি, আতাউর, রুহুল, রতন, সাইফুল, আকাশ সহ প্রমুখ। 

 

এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে মজিবুর রহমান বলেন,  দেশের দক্ষিনাঞ্চলবাসীর তথা সমগ্র দেশবাসীর দীর্ঘ দিনের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানায়। তিনি আরও বলেন, পদ্মা সেতু আমাদের অহংকার, আমাদের গর্ব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্যা, জননেত্রী শেখ হাসিনার একক নেতৃত্বে আমাদের এ পদ্মা সেতু।  এসএম/জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন