Logo
Logo
×

রাজনীতি

আমাদের টাকায় স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে: মিজানুর রহমান

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ জুন ২০২২, ০৯:২৭ পিএম

আমাদের টাকায় স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে: মিজানুর রহমান
Swapno

স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন ফতুল্লা থানা যুবলীগের নেতৃবৃন্দ। শনিবার (২৫ জুন) সকালে ফতুল্লার সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে ফতুল্লা থানা যুবলীগ নেতা মো. মিজানুর রহমান মিজান’র নেতৃত্বে এবং যুবলীগ নেতা মোঃ আব্দুল গাফফার'র সার্বিক পরিচালনায় এ মিছিল নিয়ে যোগদান করা হয়।

 

 এসময় সংক্ষিপ্ত এক বক্তব্যে মিজানুর রহমান মিজান বলেন, আমাদের সার্থকতা আমাদের নিজেদের টাকায় স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। এই টাকা আমাদের সবার টাকা। জনগণের ট্যাক্সের টাকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করেছেন। আমরা প্রত্যেকেই মনে করবো এই পদ্মা সেতুতে আমাদের একটা অংশ রয়েছে। এটা আলাদা করে দেখার কিছু নেই। এতে সমগ্র বাংলাদেশের মানুষ হিস্যাদার ও অংশীদার। 

 

পদ্মা সেতুর অংশীদার হতে পেরে আমরা নিজেদের গর্বিত মনে করছি। ২০০১ সালের ৪ জুলাই স্বপ্নের পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে নানান ষড়যন্ত্র মোকাবেলা করে ২০১৪ সালের নভেম্বরে নির্মাণকাজ শুরু করেন তিনি। 

 

আমরা তার সফলতা কামনা করে দোয়া করবো আল্লাহ-তায়ালা যেনো তাকে দীর্ঘ হায়াত দান করেন এবং আগামী নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে আবারো সাধারন জনগণের সেবা করতে পারেন। এসময় মিছিলে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবলীগ নেতা মোঃ মন্টু, কাজী আল মামুন, মোঃ আশরাফ, মো. মোক্তার ও মো. খাজা সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।এসএম/জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন