Logo
Logo
×

রাজনীতি

প্রধানমন্ত্রী স্বপ্ন বাস্তবায়ন পদ্মা সেতু তার প্রমান: মাসুম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ জুন ২০২২, ১০:২৯ পিএম

প্রধানমন্ত্রী স্বপ্ন বাস্তবায়ন পদ্মা সেতু তার প্রমান: মাসুম
Swapno

 


পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে স্বেচ্ছা সেবকলীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুমের নেতৃত্বে শহরে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা মহানগর স্বেচ্ছাসেবকলীগের ব্যানারে এ রালী অনুষ্ঠিত হয়।

 

এসময় স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুম বলেন, স্বপ্ন বাস্তবায়নের আগে স্বপ্ন দেখতে হয় এবং তা নিয়ে বাধাহীন কাজ করতে হয়। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদ্মা সেতু করার জন্য সবার আগে স্বপ্ন দেখেছেন। পরে তিনি শতবাধা বিপত্তি পেড়িয়ে কিভাবে স্বপ্ন সত্যি করতে হয় তার প্রমত্তা পদ্মার বুকে দাঁড়িয়ে থাকা পদ্মা সেতু উদ্বোধনের মধ্যে দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছেন। এই সেতু বাস্তবায়ন করার মাধ্যমে প্রধানমন্ত্রী প্রমান করেছে বাংলাদেশ নিজের অর্থায়নে এত বড় চ্যালেঞ্জিং কাজ করতে পেরেছে। 

 

তিনি বলেন, আজ শেখ হাসিনার বদৌলতে পদ্মা সেতু দিয়ে মানুষ চলাচল করতে পারছে। সেই সাথে বিশ^বাসি জানতে পারলো বাংলাদেশ নিজ অর্থে কাজ করে দেখাতে পারে। কোন ষড়যন্ত্র তা ঠেকাতে পারেনি। তাই আগামী নির্বাচনে এই সরকার আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে। তার জন্য সকল নেতৃবৃন্দকে প্রস্তুত থাকার আহবান জানান এই নেতা।

 

এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব গোলাম কিবরিয়া খোকন, সদস্য কায়কোবাদ রুবেল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এমই/জেসি


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন