প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব: আনোয়ার হোসেন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ জুন ২০২২, ০৭:৩৮ পিএম
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালী জাতির গর্ব সাংবাদিক বান্ধব নেত্রী তিনি সারা বাংলাদেশে দুঃখী মানুষের নেতৃত্ব দিয়ে আজকে সারা বাংলাদেশকে বিশ্বের দরবারে মানবতার নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত লাভ করেছেন।
আজকে সাংবাদিকদের দুঃখ দূরদশা লাগবের জন্য তিনি কি করে যাচ্ছেন, আজকে আমি যেটা শুনলাম ৫৩ কেটি টাকা ফেডারল সাংবাদিক ইউনিয়নের জন্য অসুস্থ অসহায় সাংবাদিকদের সাহায্যর্থে। এটা চারটি খানি কথা নয়। এভাবে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা বিভিন্ন সংগঠনকে আর্থিক সহযোগিতা করার মধ্যে দিয়ে তিনি বাংলাদেশে একটি মানবতার নেত্রী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। আজকে শুধু এটাই নয় মুক্তিযোদ্ধাদের ভাতা দিয়ে আজকের মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে আজকে রাষ্ট্রীয়ভাবে সম্মান করেছে।
এক সময় জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের শ্রদ্ধাপরায়ন মুক্তিযুদ্ধাদের হত্যা করেছে মুক্তিযুদ্ধাদরে অসম্মান করেছে ১০০ মুক্তিযুদ্ধাদের রাতের অন্ধকারে শত শত মুক্তিযুদ্ধাদের ফাঁসি দিয়ে আজকে তিনি মুক্তিযুদ্ধাদের অপমান করেছে। আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে রাষ্ট্রীয়ভাবে মুক্তিযুদ্ধাদের প্রতিষ্ঠিত করেছে ভাতা বৃদ্ধি করেছে সিটি করপোরেশনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের ট্যাক্স মওকুফ করেছে এই জন্য সিটি করপোরেশনকে আমি ধন্যবাদ জানাই।
গতকাল সোমবার সন্ধ্যায় জেলা গ্রন্থাগারে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঠিত সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট্রের প্রাপ্ত থেকে অসুস্থ পাঁচ সাংবাদিককে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনোয়ার হোসেন আরো বলেন, আজকে বাংলাদেশে যে সমস্ত কার্যকলাপ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এক সময় যারা পদ্মা সেতু নিয়ে অনেক সন্দেহে করেছিল পদ্মা সেতু বাংলাদেশে হবে না আজকে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে।
২৫ তারিখে সারা বিশ্বে সারা বাংলাদেশ আজকে আনন্দে উৎফলিত ছিল পদ্মা সেতু উদ্বোধনের জন্য। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আবেগ উঠকন্ঠায় বক্তব্য রেখেছে আবেগপ্রবণ বক্তব্যে তিনি বলেছেন ‘যারা এক সময় ভেবেছিল পদ্মা সেতু হবে না আজকে তাদের দাওয়াত দিয়েছেন পদ্মা সেতু দেখার জন্য’। যারা বিদেশের রাষ্ট্রদূত ইউরোপিয় ইউনিয়ন সহ সারা বিশ্বে বড় বড় নেতৃবৃন্দ পদ্মা সেতু গঠন উদ্বোধনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। আজকে জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় এই বাংলাদেশের বিভিন্ন দুঃখ মেটানোর জন্য আজকে বাংলাদেশকে আরো উন্নত দেশে শিখরে প্রতিষ্ঠিত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি সাংবাদিক বন্ধুদের অনুরোধ জানাবো জননেত্রী শেখ হাসিনা যেন বার বার ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে শেখ হাসিনা থাকলে বাংলাদেশ বাঁচবে শেখ হাসিনা থাকলে বাংলাদেশ উন্নত বিশ্বের দরবারে উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথের সঞ্চালনায় উক্ত চেক বিতরণ অনুষ্ঠান ও মৌসুমী ফল উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আনোয়ার হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাফিজ আশরাফ ও জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি প্রমূখ।এমই/জেসি


