Logo
Logo
×

রাজনীতি

স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নির্মল রঞ্জনের মৃত্যুতে মাসুমের শোক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ জুন ২০২২, ০৯:০২ পিএম

স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নির্মল রঞ্জনের মৃত্যুতে মাসুমের শোক
Swapno

বাংলাদেশ আওয়ামীলীগের অন্যত সহযোগি সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ইন্তেকাল করেছেন। বুধবার সিঙ্গাপুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

 

এদিকে তার মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন। এসময় তিনি জানান, আমি নিহতের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সেই সাথে তার পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার শক্তি দেন সৃষ্টি কর্তার প্রতি এই কামনা করি। সৃষ্টি কর্তা যেন তাকে স্বর্গীয় প্রদান করেন এই প্রত্যাশা করি।

 

উল্লেখ্য, গত ১২ জুন রাতে তার রক্তচাপ বেরে গেলে তিনি গুরুতর অসুস্থ্ হয়ে পড়েন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। পরে তাকে বাংলাদেশ স্পেলাইজড হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার হার্টে দুটি ব্লক ধরা পড়লে সেখানে রিং বসানো হয়। কিন্তু এই হাসপাতালে তার অবস্থার উন্নতি না হওয়ায় ১৬ জুন তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হয়। সিঙ্গাপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।এসএম/জেসি    

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন