Logo
Logo
×

রাজনীতি

নির্মল রঞ্জনের মৃত্যুতে স্বেচ্ছাসেবকলীগ নেতা শফিকের শোক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ জুন ২০২২, ১১:২২ পিএম

নির্মল রঞ্জনের মৃত্যুতে স্বেচ্ছাসেবকলীগ নেতা শফিকের শোক
Swapno


বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিক । বুধবার সিঙ্গাপুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নির্মল রঞ্জন গুহ মৃত্যু বরণ করেন। আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

 

শোক বার্তায় বলা শফিকুল ইসলাম শফিক বলেন, আমি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করি। এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। সেই সাথে তার পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার শক্তি দেন সৃষ্টি কর্তার প্রতি এই কামনা করি। সৃষ্টি কর্তা যেন তাকে স্বর্গীয় প্রদান করেন এই প্রত্যাশা করি।

 

উল্লেখ্য, গত ১২ জুন রাতে তার রক্তচাপ বেরে গেলে তিনি গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। পরে তাকে বাংলাদেশ স্পেলাইজড হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার হার্টে দুটি ব্লক ধরা পড়লে সেখানে রিং বসানো হয়। কিন্তু এই হাসপাতালে তার অবস্থার উন্নতি না হওয়ায় ১৬ জুন তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হয়। সিঙ্গাপুরে তিনি চিকিৎসাধীন অস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন