শুধু হালুয়া-রুটি বন্টন করা রাজনীতি নয় : আনোয়ার হোসেন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ জুলাই ২০২২, ০৯:০২ পিএম
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন বলেছেন, মানুষের কল্যাণে কাজ করাই রাজনীতি। মানুষের পাশে দাড়িয়ে কাজ করার মানেই হলো রাজনীতি। শুধু হালুয়া-রুটি বন্টন করা রাজনীতি নয়, এটা আখের গোছানো। রাজনীতি করে গাড়ি-বাড়ির মালিক হওয়া রাজনীতি না। আমি কখনো আখের গোছানো রাজনীতি করি নাই, আর কখনোও করবোনা।
মানুষ মানুষের জন্য। মানুষকে খুশি করলে আল্লাহতায়ালা খুশি হয়। তাই সকল রাজনৈতিক নেতাদের উচিত মানুষের কল্যাণে কাজ করা। মঙ্গলবার (৫ জুলাই) বাদ আসর ফতুল্লা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর স্বপন। ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের কার্যকরী সদস্য আনোয়ার হোসেন সজিবের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি, বর্তমান কমিটির কার্যকরী সদস্য ও প্রবীণ সাংবাদিক রণজিৎ মোদক।এসএম/জেসি


