Logo
Logo
×

রাজনীতি

ভয় দেখালেও জাপা মোটেও ভীত নয়

Icon

পরিচয় প্রকাশ গুপ্ত

প্রকাশ: ০৭ জুলাই ২০২২, ০৪:৪২ পিএম

ভয় দেখালেও জাপা মোটেও ভীত নয়
Swapno

 

# আওয়াজ উঠলেও জয়ের পাল্লা ভারী হয় জাপার

 

জাতীয় নির্বাচন ঘনিয়ে এলেই নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতৃত্ব জাতীয় পার্টির উপর ফুঁসে উঠে। তখন আওয়াজ উঠে, ‘আর জাতীয় পার্টিকে ছাড় দেয়া যাবে না। জেলার পাঁচটি আসনেই আওয়ামী লীগকে মনোনয়ন দিতে হবে। জাতীয় পার্টিকে ছাড় দেয়ার কারণে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে দুর্বল হয়ে যাচ্ছে। নেতাকর্মীরা অবমূল্যায়িত হচ্ছে।’ 

 

বিগত ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ও এ আওয়াজ উঠেছিল। এবারও ইতিমধ্যেই এই আওয়াজ উঠেছে। কেন্দ্রের প্রতি আহ্বান জানানো হচ্ছে, জাপাকে ছাড় দিতে হলে রংপুর-দিনাজপুরে দিন। নারায়ণগঞ্জে আর নয়।

 

এ ব্যাপারে আলাপকালে মহানগর জাতীয় পার্টি আহ্বায়ক মুদাচ্ছিরুল হক দুলাল বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের এসব বক্তব্য গুরুত্ব দেওয়ার কোন কারণ নেই। জাপা এ সব কথায় মোটেও বিচলিত নয়। তারা নিজেদের কদর বাড়াতে নির্বাচন এগিয়ে আসলেই এসব দাবী তোলেন।

 

এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। বিগত ২০১৮ সালের নির্বাচনের সময়ও তারা এসব দাবী তুলেছিল। কিন্তু, শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ-৫ ও নারায়ণগঞ্জ-৩ আসনে ঠিকই ছাড় দিয়েছিল এবং এ দুটি আসনে জাপা নেতা সেলিম ওসমান ও লিয়াকত হোসেন খোকা লাঙ্গল প্রতীকে নির্বাচন  করে এমপি হয়েছেন। এবারও তার ব্যত্যয় ঘটবে না। 

 

কারণ, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই বলেছেন, তিনি অ্যাবসলিউট পাওয়ার (নিরঙ্কুশ ক্ষমতা) হাতে পেতে চান। কারণ, তাকে দেশের উন্নয়ন করতে হবে। এই নিরঙ্কুশ ক্ষমতা হাতে পেতে হলে জাতীয় পার্টিকে ধরে রাখতে হবে এবং তাকে যথারীতি ছাড়ও দিতে হবে।

 

শহরের বাবুরাইলের জাপা কর্মী মাসুদুর রহমান বলেন, এ জেলায় জাপাকে আর ছাড় দেয়া হবে না বলে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ভয় দেখালেও এতে জাপা কর্মীরা মোটেও ভীত নন।এন.এইচ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন