# এক মাসেও কমিটি পূর্ণাঙ্গ হয়নি
# দুই একদিনের মাঝে কমিটি পূর্ণাঙ্গ হবে: সানু
# দলকে শক্তিশালি করার জন্য কাজ করে যাচ্ছি: ইকবাল
দীর্ঘ দিন পর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির সম্মেলনের মাধ্যমে আংশিক কমিটি ঘোষনা হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের গত মাসের ১৭ জুন বন্দর সমরক্ষেত্র মাঠে দ্বি বার্ষিক সম্মেলন শেষে এই কমিটি ঘোষনা করেন। রাজনৈতিক বিষেøশকরা বলছেন এই কমিটির মাধ্যমে নারায়ণগঞ্জ জাতীয় পার্টি শক্তিশালি হয়ে ঘুড়ে দাড়াতে চান। তবে সদ্য জেলা মহানগর জাতীয় পার্টির নব নির্বাচিত সভাপতি সেক্রেটারিকে ১৫ দিনের মাঝে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের।
কিন্তু দীর্ঘ ২ যুগ পর জাপার কমিটি হলেও ১ মাসেও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সেই নির্দেশনা বাস্তবায়ন হয় নাই। আর এতে করে রাজনৈতিক বিষেøশকরা মনে করছেন নারায়ণগঞ্জের আগের জাতীয় পার্টি এখন নেই। নাসিম ওসমান থাকা কালীন জাতীয় পার্টি যতটা শক্তিশালী ছিল তিনি মারা যাওয়ার পরে এই সংগঠনটি আর শক্তিশালী হতে পারে নাই। তাই সচেতন মহল মনে করেনর নতুন কমিটি ১৫ দিনের মাঝে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে না পারায় তারা শুরুতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেই সাথে তারা যে দলকে আগামীতে কতটুকু শক্তিশালী করতে পারবে তা তাদের কার্যক্রমে বুঝা যাচ্ছে।
জাতীয় পার্টির একাধিক নেতৃবৃন্দ জানান, যখন নাসিম ওসমান নারায়ণগঞ্জ সদর-বন্দর ৫ আসনের এমপি ছিলেন তখন নারায়ণগঞ্জে জাতীয় পার্টি শক্তিশালী দল ছিল। কিন্তু তিনি মারা যাওয়ার পরে এই দলটি এখানে দুর্বল হয়ে পরে। সেই সাথে নেতৃত্ব সংকটে পরে। তবে এবার নতুন কমিটির মাধ্যমে আগামী নির্বাচনকে কেন্দ্র করে জেলা মহানগরের শক্তিশালী হয়ে মাঠে ফিরতে চান। সেই সাথে দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ জানান তারা এবার কোন দলের সাথে নেই। কিন্তু কারো সাথে জোট গঠন করবে কি না তাও ক্লিয়ার করেন নাই।
এদিকে দীর্ঘ প্রায় দুই যুগ পর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির সম্মেলনের মাধ্যমে সানাউল্লাহ সানুকে সভাপতি ও আবু নাইম ইকবালকে সাধারণ সম্পাদক করে জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়। এবং মোদাছিরুল হক দুলালকে সভাপতি ও কাউন্সিলর আফজাল হোসেনকে সাধারণ সম্পাদক করে মহানগর জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়। ১৫ দিনের মাঝে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশনা দেয়া হয়। এর আগে ১৯৯৯ সালে নারায়ণগঞ্জ জেলা ও শহর জাতীয় পার্টির সম্মেলন হয়েছিল। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম এইচ এম এরশাদের উপস্থিতিতে এবং প্রয়াত এমপি নাসিম ওসমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সম্মেলনে রাইসুল হককে সভাপতি ও লিয়াকত হোসেন খোকাকে সাধারণ সম্পাদক করে জেলা এবং কমান্ডার মহিউদ্দিন আহমেদ দুলালকে সভাপতি ও আবুল খায়ের ভূইয়াকে সাধারণ সম্পাদক করে শহর জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়েছিল।
রাজনৈতিক বোদ্ধমহল বলছেন, নারায়ণগঞ্জ জাতীয় পার্টিতে ওসমান পরিবারের বলয় নিয়ে দুটি পক্ষ রয়েছে। জেলা জাতীয় পার্টির যুব সংহতি এবং ছাত্র সমাজ দল নেতৃত্ব দেন আজমেরী ওসমানের অনুসারীরা। সেই সাথে জাতীয় পার্টির মূল দলের কয়েকজন নেতাকর্মী পারভীন ওসমানের সাথে রয়েছেন। জাতীয় পার্টির নতুন কমিটিতে দায়িত্ব প্রাপ্তরা সেলিম ওসমানের অনুসারি। তারা এই জেলার জাতীয় পার্টিকে নতুন ভাবে ঢেলে সাজাতে চান। কিন্তু তৃনমূল নেতা কর্মীরা বলছেন জাতীয় পার্টির নাসিম ওসমানের অনুসারীদের মাইনাস করে নতুন করে কমিটি করার পাওয়তারা করছে একটি অংশ। আর তাদের এই ব্যর্থতার জন্য ১ মাসেও পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে না। অন্য দিকে জাপার নতুন কমিটিতে পিছন থেকে নেতৃত্ব দিচ্ছে জেলার ২ জন জনপ্রতিনিধি। তাদের নেতৃত্বে দলকে ঢেলে সাজিয়ে শক্তিশালী করতে চান। সেই সাথে আগামী নির্বাচনের ছক একে নিতে চান। তবে এত তারা কতটুকু সফল হবেন তা তাদের কর্মে বুঝ্ োযাবে। তবে জেলা মহানগরের নতুন নেতৃবৃন্দ বলেছেন তারা ১৫ দিনের আগেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে সক্ষম হবেন। সেই সাথে শক্তিশালী কমিটি গঠনের প্রত্যয়ব্যক্ত করেন। তবে ১ মাস হলেও এখনো তাদের পূর্ণাঙ্গ কমিটি হওয়ার কোন আলোচনা নেই। তবে গত মাসের সম্মেলনে আগামী নির্বাচনে কারা প্রার্থী হতে পারে তাদের বিষয়ে কোন মেসেজ দেন নাই। কিন্তু দলকে শক্তিশালি করার জন্য সকলকে কাজ করার আহবান জানান দলের শীর্ষ নেতৃবৃন্দ।
মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাউন্সিলর আফজাল হোসেন বলেন, আমাদের দল আগের থেকে আরও শক্তিশালী হিসেবে গড়ে তুলবো। নির্বাচন বিষয়ে দল যে ভাবে নির্দেশনা দিবে আমরা সেভাইে কাজ করে যাবো। সু-সংগঠিত ভাবে জনগনের কল্যানে কাজ করবো।
জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আবু নাইম ইকবাল বলেন, দলকে সংগঠিত করার জন্য আমরা থানা উপজেলা সহ জেলার প্রতিটি ইউনিয়নে কাজ করছি। পূর্নগঠন করার জন্য আরও কাজ করে যাচ্ছি। নেতা কর্মীদের নিয়ে দল কিভাবে তৃনমূল পর্যায় শক্তিশালী করা যায় তা নিয়ে দু একদিনের মাঝে আমরা আলোচনা করবো।
জেলা জাতীয় পার্টির সভাপতি সানা উল্লাহ সানু প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড কমিটি করেছি। নারায়ণগঞ্জন জাতীয় পার্টি এখন থেকে অনেক শক্তিশালী। আমাদের সম্মেলনের আগে আমরা প্রতিটি থানা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সেই সাথে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমরা দলকে ঢেলে জাজানোর জন্য তৃনমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি। ঈদের আগে আমি অসুস্থ্য হয়ে যাওয়ায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারিনি। আগামী দুই একদিনের মাঝে আলোচনা করে আমরা পূর্ণাঙ্গ কমিটি করে ফেলবো।এমই/জেসি


