Logo
Logo
×

রাজনীতি

শ্রমিকদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে ফুলের শুভেচ্ছা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ জুলাই ২০২২, ০৮:১৮ পিএম

শ্রমিকদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে ফুলের শুভেচ্ছা
Swapno

মহানগর শ্রমিকদল এর ১১ জুলাই সোমবার সকালে কেন্দ্রীয় বাস টার্মিনালে নব নির্বাচিত নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম ও সদস্য সচিব ফারুক হোসেন কে সংগঠনের নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ফারুক হোসেন বলেন, দ্রব্যমূল্য উর্ধ্বগতি, শুরু হয়েছে লোডশেডিং।

 

মানুষ এখন দূর্বিসহ জীবন যাপন করছে। প্রধানমন্ত্রী বলেছিলেন ঘরে ঘরে চাকরি দিবেন। কিন্তু সেই চাকরি হচ্ছে রাত জেগে ঘরের গৃহবধূরা কষ্ট করে রান্নার চাকরি। কারণ গ্যাস থাকে না।  এস.এম আসলাম বলেন, কোনো ক্ষেত্রেই এই সরকারের সফলতা নেই। মানুষ যখন রাস্তায় নামা শুরু করবে।

 

তখন আর কোনো কিছুই এই সরকারকে টিকিয়ে রাখতে পারবে না। লজ্জাশরম থাকলে এখনো ক্ষমতা ধরে রাখতো না। ক্ষমতা ধরে রাখার জন্য যা খুশি তাই করছে। সাধারণ মানুষ ফুসে উঠছে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহবায়ক এস.এম আসলাম, সদস্যসচিব ফারুক হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, শাহিন,সোলেমান,রূপক,আরফিন আহমেদ,শুভ,জাফর,এবায়দুল,আরিফ,হেলাল,জাহাঙ্গীর।

 

যুগ্ম আহ্বায়ক মোঃ লিটন মিয়া,যুগ্ন আহ্বায়ক সেলিম মিয়া,যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই রিঙ্কু,খালেদ মাহমুদ ভুইয়া,আনিসুর রহমান জুয়েল,সদস্য বিল্লাল হোসেন,সদস্য শফি,জামাই মনির সহ অন্যান্য নেতৃবৃন্দ। এলডি/জেসি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন