একেএম সামসুজ্জোহার কবরে শ্রদ্ধা নিবেদন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ০৬:৩৩ পিএম
ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রাক্তন গণপরিষদ ও সংসদ সদস্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত (মরণোত্তর ) এ.কে.এম শামসুজ্জোহা’র কবরে কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে দোয়া মাহফিল ও শ্রদ্ধা নিবেদন করেন কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত সহ-সভাপতি হাজী সৈয়দ মো. সেলিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন কাশীপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বশির আলম ফাতু ভাই, সাংগঠনিক সম্পাদক অশোক সরকার, জহিরুল ইসলাম দেওয়ান, কাশীপুর ইউনিয়ন যুবলীগ নেতা সৈয়দ মোঃ সোহেল, কাশীপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগের অর্থ সম্পাদক মো রুহুল আমিন, যুবলীগ নেতা কবির হাওলাদার সিরাজ, মো. শফি, মো. লিটন ও অন্যান্য নেতৃবৃন্দ।


