Logo
Logo
×

রাজনীতি

জেলা-মহানগর স্বেচ্ছাসেবকলীগ কমিটি নিয়ে প্রাণচাঞ্চল্য

Icon

রাকিবুল ইসলাম

প্রকাশ: ২০ জুলাই ২০২২, ০৭:০৭ পিএম

জেলা-মহানগর স্বেচ্ছাসেবকলীগ কমিটি নিয়ে প্রাণচাঞ্চল্য
Swapno

 

# নাসিক নির্বাচনের সময় জেলা মহানগর কমিটি বিলুপ্ত হয়
# সভাপতি সেক্রেটারি হতে একঝাঁক নেতা মাঠে
# কারা আসছে কমিটিতে সর্বত্র আলোচনা

 

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের পর থেকে জেলার ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের দলীয় কার্যক্রম হযবরল অবস্থা হয়ে আছে। সিটি করপোরেশন নির্বাচানকে কেন্দ্র করে জেলার ক্ষমতাসীন দল আওয়ামীলীগের প্রধান সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক ভাবে দূর্বল হয়ে আছে। টানা তিন মেয়াদ ধরে ক্ষমতায় রয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ। আর এই দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকা সত্ত্বেও তাদের অন্যতম প্রধান অঙ্গসহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখায় তেমন একটা শক্তিশালী হতে পারছে না। শক্তিশালী না হওয়ার পিছনে প্রধান কারণ হিসেবে মনে করছেন কমিটি না থাকা। বর্তমানে ৭ মাস যাবৎ জেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি বিহীন হয়ে আছে। আর এতে করে ঝিমিয়ে পরছে দলীয় নেতারা। তবে যারা পদে আসতে চাচ্ছেন তারা তাদের কার্যক্রমের মাধ্যমে দলীয় নেতা কর্মীদের সক্রিয় রাখছেন।


এদিকে আগামী ২৭ জুলাই স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন কমিটিতে যারা নেতৃত্বে আসতে চায় তারা তাদের মত করে দলীয় কর্মসূচি পালন করবে। সেই সাথে অন্যান্য দলীয় কর্মসূচিতে জেলা মহানগর কমিটির নেতৃত্বে যারা আসতে চায় তারা কর্মসূচি পালন করে যাচ্ছে। পাশা পাশি নিজেদের মত করে নেতা কর্মীদের সরব রেখে যাচ্ছে। তবে পদ প্রত্যাশী নেতাদের দাবী নারায়ণগঞ্জে কমিটি দিলে তারা এখানকার স্বেচ্ছাসেবকলীগকে আরও শক্তিশালী করতে পারবে। তবে রাজনৈতিক বোদ্ধ মহল মনে করেন এখানে স্বেচ্ছাসেবকলীগের কমিটি থাকলে স্বেচ্ছাসেবকলীগ শক্তিশালী হয়ে দলের জন্য বিভিন্ন নির্বাচনে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু কমিটি না থাকায় দলটির কার্যক্রম নারায়ণগঞ্জে এলো মেলো ভাবে পরিচালিত হচ্ছে। তাই কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবকলীগ কমিটি যেন খুব শিগ্রই দেয়া হয় তার দাবী তুলেন জেলা মহানগরের নেতৃবৃন্দ।

 

দলীয় সূত্রে জানা যায়, বছরের শুরুতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের দিন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল থানা এবং ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশক্রমে ২০২২ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং এর অন্তর্গত সদর থানা, ফতুল্লা থানা, সিদ্ধিরগঞ্জ থানা, বন্দর থানা, রূপগঞ্জ থানা, সোনারগাঁ থানা কমিটি ও মহানগরের অন্তর্গত ২৭টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। যা বর্তমানে কমিটি বিহীন আছে নারায়ণগঞ্জ জেলা মহানগর স্বেচ্ছাসেবকলীগ।


খোজ নিয়ে জানাযায়, ১৯৯৮ সালে স্বেচ্ছাসেবক লীগের আত্মপ্রকাশ ঘটার পর তৎকালিন সময়ে নারায়ণগঞ্জে এই সংগঠনটির কাগজে-কলমে কোন কমিটি না থাকলেও নিজেদের স্বেচ্ছাসেবক লীগের নেতা হিসেবে পরিচয় দিতেন প্রয়াত রাজনৈতিক মাহাতাব উদ্দিন লাল ও নিয়াজুল। অতঃপর ২০০৩ মতান্তরে ২০০৬ সালে আহবায়ক ও ৫ জন যুগ্ম আহবায়কসহ মোট ১০১ সদস্য বিশিষ্ট জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক করা হয় নিজাম উদ্দীনকে এবং যুগ্ম আহবায়ক করা হয় ফিরোজ হোসেন, আব্দুল মতিন মন্টু, গোলাম কিবরিয়া খোকন ও শাহাজাদা প্রধান বাবুলকে। তাদের ওই আহবায়ক কমিটি দীর্ঘ ১৫ থেকে ১৮ বছর পার করলেও পূর্নাঙ্গ হয়নি জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি। তাছাড়া বর্তমানে জেলা স্বেচ্ছাসেবক লীগে কোন কমিটি না থাকায় যারা নেতৃত্বে আসতে চায় তারা সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে।


 
অন্যদিকে ২০১৭ সালের ২০ জুলাই শহর স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত করে মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। তখন সভাপতি করা হয় মো. জুয়েল হোসেনকে যিনি বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান। তাদের অধীনে বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটি গঠনে তেমন একটা উদ্যোগ লক্ষ্য করা যায়নি। তবে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. জুয়েল হোসেন অনেকবারই ঘোষণা দিয়েছেন যে কিছুদিনের মধ্যেই থানা ও ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন করা হবে। কিন্তু কার্যত সেই ঘোষণার বাস্তবতা পরিলক্ষিত হয় নাই। তবে জেলা মহানগর স্বেচ্ছাসেবকলীগ নতুন কমিটিতে যারা আসবে তারা পূর্বের কমিটি ভূল করবে না বলে জানান।

 

জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদ প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম জানান, আমার রাজনীতির  শুরুরপর থেকে দলের যে পদে দায়িত্ব পেয়েছি তা সততার সাথে দায়িত্ব পালন করেছি। এমনকি বিএনপি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে  বিভিন্ন আন্দোলন সংগ্রামে জড়িয়ে পড়ি। তখন নানান হামলা মামলায় জামাত বিএনপির মিথ্যা মামলায় আমি গ্রেফতার হয়ে জেলে যাই। তিনি আরও জানান, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ ৭ মাস যাবৎ কমিটিবিহীন থাকায় নেতা কর্মীরা হতাশা প্রকাশ করছে। সংগঠনকে শক্তিশালী করতে হলে সেই সংগঠনের কমিটি থাকতে হয়। তাই আমরা চাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেন নারায়ণগঞ্জে দ্রুত কমিটি দেয়। আর এজন্য আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সার্বক্ষনিক ভাবে যোগাযোগ করে যাচ্ছি। সেই সাথে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছি। তাই আমি যদি জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি পদে দ্বায়ীত্ব পাই তাহলে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক লীগকে সুসংগঠিত করে সকল নিয়ে ঢেলে সাজাবো। আমার শত ভাগ সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব দিয়ে আমি আমার দল কে সাজাতে পারবো এটা আমার বিশ্বাস।

 

জেলা স্বেচ্ছাসেবকলীগের আরেক সভাপতি পদপ্রার্থী ছগীর আহম্মেদ জানান, আমি বিএনপির সরকারের আমলে ঢাকা কলেজ ছাত্রীগে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছি। তখন থেকে তৃনমূল পর্যায়ের নেতা কর্মীদের সাথে মিলে কাজ করেছি। সেই সাথে নেতা কর্মীদের মনজয়ের চেষ্টা করেছি। কেননা নেতা হলে সবার আগে কর্মীদের খোজ খবর নিতে হবে। তাহলে নেতা হওয়ার আশা করা যায়। দলীয় আন্দোলন সংগ্রামে সব সময় রাস্তায় মিছিল মিটিং করেছি।  তাই জেলা স্বেচ্ছাসেবকলীগ শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি। তবে কমিটি না থাকলে কর্মীরা উৎসাহ হারিয়ে ফেলে। তাই আমি মনে করে দীর্ঘ দিন কমিটি না থাকলে সেই দল আস্তে আস্তে দূর্বল হয়ে পড়ে। কেন্দ্রীয় নেতাদের কাছে আমাদের দাবী তারা যেন দ্রুত নারায়ণগঞ্জে জেলা মহানগরে স্বেচ্ছাসেবকলীগের কমিটি দেন। তিনি আরও জানান, আমাকে সভাপতি পদে দায়িত্ব দেয়া হলে নারায়ণগঞ্জ জেলার স্বেচ্ছাসেবকলীগকে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে পারবো। সেই সাথে প্রতিটি থানা এবং ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী কমিটি গঠন করতে পারবো। সেই সাথে জেলা স্বেচ্ছাসেবকলীগকে মডেল হিসেবে গড়ে তুলবো।

 

মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রদপ্রার্থী শফিকুল ইসলাম জানান, আমি জেলা মহানগর সেচ্ছা সেবক লীগের নেতৃবৃন্দের সাথে কাজ করেছি। তৃনমূল নেতাদের সাথে আমি যোগাযোগ  রক্ষা করে যাচ্ছি। তৃনমূল নেতা কর্মীদের সুঃে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। মহানগর স্বেচ্ছাসেবকরীগের নতুন যে কমিটি আসবে তাতে তৃনমূল নেতাদের ইচ্ছায় আমি সভাপতি  প্রার্থী হিসেবে আমি নিজেকে আত্মপ্রকাশ করেছি। সেই সাথে আমি কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ  করে যাচ্ছি। তারাও আমাকে দলের জন্য সেচ্ছা সেবক লীগে কাজ করতে বলেছেন। আমি যদি এই নারায়ণগঞ্জ মহানগর  সেচ্ছা সেবক লীগের দায়িত্ব পাই মহানগরের প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী কমিটি গঠন করতে পারবো। আর এজন সকলের সহযোগিতা কামনা করছি। তবে আমাদের এখানে স্বেচ্ছাসেবকলীগকে শক্তিশালি করতে হলে সবার আগে কমিটি হওয়া অত্যন্ত জরুরী হয়ে পরেছে। তাছাড়া আগামী নির্বাচনে দলের প্রার্থীদের জয়ী করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ক্ষেত্রে মহানগর স্বেচ্ছাসেবকলীগ কমিটি হওয়া আবশ্যক। সেই সাথে মহানগরের ২৭ টি ওয়ার্ড কমিটি গঠন করতে হলে সময়ের প্রয়োজন। তাই আমি মনে করি কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেন এখানে খুব শিগ্রই কমিটি দেয়।


মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক কমিটির সাবেক সদস্য কায়কোবাদ রুবেল বলেন,  আমাদের এখানে প্রায় ৭ মাস যাবৎ জেলা মহানগরের কমিটি না থাকায় নেতা কর্মীরা হতাশ হয়ে আছে। তাদেরকে সক্রিয় রাখার জন্য আমি মনে করি এখানে দ্রুত কমিটি হওয়া প্রয়োজন। তবে আমরা যারা স্বেচ্ছাসেবকলীগের আগের কমিটিতে আছি এবং যারা সভাপতি প্রার্থী তারা মিলে জেলা মহানগর স্বেচ্ছাসবকলীগকে সরব রেখেছি। তাছাড়া আমি বিএনপি শাসনামলে আন্দোলন সংগ্রামে থেকে দলীয় কর্মসূচি পালন করেছি। বিএনপি আমলে আমাদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়। দলের জন্য জেল জুলুম থেকে শুরু করে অনেক ত্যাগ সিকার করেছি তার পরেও বঙ্গবন্ধুর আদর্শ ছেড়ে যাইনি। তবে দলকে শক্তিশালী করতে হলে সংগঠন থাকতে হবে। আজকে ৭ মাস যাবৎ আমাদের এখানে কমিটি নেই। তাই আমি মনে করি কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেন নারায়ণগঞ্জে দ্রুত কমিটি দেন। কমিটি আসলে দল শক্তিশালী হবে। কেননা সংগঠনের মূলচালিকা শক্তি হলো কমিটি থাকা। সেই সাথে মহানগরকে ঢেলে সাজানো যাবে। আমাকে সভাপতি পদে দায়িত্ব দেয়া হলে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগকে ঢেলে সাজাবো। সেই সাথে প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী কমিটি গঠন করবো। আর এজন্য জেলা মহানগরে কমিটি হওয়া খুবই প্রয়োজন। সারা দেশে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগকে মডেল হিসেবে গড়ে তুলবো।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন