Logo
Logo
×

রাজনীতি

রোজেলের মাজার জিয়ারত নিছক বিএনপিকে বিকিয়ে দেয়া

Icon

পরিচয় প্রকাশ গুপ্ত

প্রকাশ: ২২ জুলাই ২০২২, ১১:০১ পিএম

রোজেলের মাজার জিয়ারত নিছক বিএনপিকে বিকিয়ে দেয়া
Swapno

 

# এতে উদারতা নেই হীনমন্যতা রয়েছে

 

 

জাহিদ হাসান রোজেল। জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও ফতুল্লা থানা বিএনপি আহ্বায়ক। তিনি কোন মাজার ভক্ত পাগল নন, নন খামখেয়ালীর চেঙ্গিস খান বা হাজার প্রেমের ডন জোয়ান। তিনি একজন রাজনীতিবিদ। রাজনীতি বিষয়টি একটি সামাজিক বিজ্ঞান বা তা সমাজবিজ্ঞানের অন্তর্ভূক্ত একটি বিষয়। এ কারণে রাজনীতি কিছু সূত্র মেনে চলে। রাজনীতিবিদরা মেনে চলেন কিছু আপ্তবাক্য। যেমন, রাজনীতিতে প্রতিপক্ষের প্রতি কোন ছাড় নেই। মহাভারতে পান্ডব বীর অর্জুন এ কথাটিই প্রতিপক্ষের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, ‘বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী’। এদিকে বিএনপি নেতা রোজেল সম্প্রতি এ নিয়ম ভেঙ্গে এমন একটি গর্হিত কাজ করেছেন, যা নিয়ে বিএনপিতে চরম তোলপাড় চলছে। তৃণমূল থেকে শুরু করে জেলার শীর্ষ নেতারাও বর্তমানে তার সমালোচনায় মুখর। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে চলছে তার বহিষ্কার দাবী।

 


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ১২ জুলাই রোজেল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মাজার জিয়ারত করতে গিয়ে মাজারের দোরগোড়ায় সাংবাদিকদের হাতে ধরা পড়েন। এ সময় নিজেকে আড়াল করতে তিনি তড়িঘড়ি একটি কালো কাঁচ ঢাকা মাইক্রোবাসে ঢুকে পড়েন। ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে এ মাইক্রোবাসে করেই তিনি টুঙ্গিপাড়া গিয়েছিলেন। সংাবাদিকরা এ সময় তার সঙ্গে কুশল বিনিময় করতে এগিয়ে গেলে রোজেল বিনীত ভাবে সাংবাদিকদের অনুরোধ জানান. এ ঘটনা নিয়ে তারা যেন কোন সংবাদ প্রকাশ না করেন এবং শহরে ফিরে গিয়ে তার সঙ্গে দেখা করেন। তবে, দুজন সাংবাদিক এ ঘটনা চেপে না গিয়ে তা প্রকাশ করে দেন। এরপরই জেলা জুড়ে শুরু হয় তোলপাড়।

 


এ ঘটনার প্রতিক্রিয়ায় থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন সিকদার বলেছেন,পরে খোঁজ নিয়ে তিনি ঘটনার সত্যতার ব্যাপারে নিশ্চিত হয়েছেন। থানা বিএনপির সদস্য সচিব সহিদুল ইসলাম টিটু বলেছেন, ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক, পত্রিকা মারফত তিনি এ ঘটনা অবগত হয়েছেন। জেলা বিএনপি সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, এ ঘটনার ব্যপারে কেন্দ্র থেকে টেলিফোনে তার কাছে জানতে চেয়েছে। এ ব্যপারে ভারপ্রাপ্ত সভাপতির সঙ্গে আলাপ করে তদন্ত কমিটি গঠন করা হবে। এ ব্যপারে জেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি বলেছেন, বিন্নি সূত্রে ঘটনাটি জানতে পেরেছি। রোজেলের মাজার জিয়ারতে যাওয়া উচিত হয়নি। এ ব্যপারে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম বলেছেন, মিডিয়া মারফত তিনি এ ঘটনা জানতে পেরেছেন। এ ব্যপারে বিএনপি হাই কমান্ড যথাযথ তদন্ত শেষে ব্যবস্থা নেবেন।

 


রাজনৈতিক মহলের মতে, এ দেশে বিএনপি-আওয়ামী লীগ পরষ্পর প্রতিদ্বন্দ্বী। তাদের মাঝে কোন সহযোগিতার সম্পর্ক নেই। তাদের সম্পর্ক পরষ্পর বৈরীতার। এ হেন অবস্থায় রোজেল ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খেয়েছেন। যেখানে আওয়ামী লীগ বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারপারসন জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর খুনী বলে.তারেক জিয়াকে বলে শেখ হাসিার উপর গ্রেনেড হামলার মাষ্টারমাইন্ড এবং বেগম খালেদা জিয়াকে একটি ঠুনকো মামলায় আটকে রেখেছে এবং চিকিৎসার জন্যও তাকে বিদেশে যেতে দিচ্ছে না, সেখানে বিএনপি নেতা হয়ে রোজেলের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গলাগলি করে তাদের মহাতীর্থ টুঙ্পিাড়ায় মাজার জিয়ারতে যাওয়া কোন উদারতা নয়,বরং হীনমন্যতা থেকে নিজেকে বিকিয়ে দেয়া। প্রতিপক্ষের কাছে এক প্রকার নিঃশর্ত আত্মসমর্পণ।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন