Logo
Logo
×

রাজনীতি

চমক দেখাবে স্বেচ্ছাসেবকলীগের পদ প্রত্যাশীরা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ জুলাই ২০২২, ০৮:৩৪ পিএম

চমক দেখাবে স্বেচ্ছাসেবকলীগের পদ প্রত্যাশীরা
Swapno


# প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল র‌্যালি

 

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে ১৯৯৪ সালের এই দিনে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ প্রতিষ্ঠিত হয়। এ উপলক্ষে সংগঠনটি কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মেনে নারায়ণগঞ্জ জেলা মহানগরের স্বেচ্ছাসেবকলীগের নেৃতৃবন্দ নানা কর্মসূচি গ্রহন করেছে। তবে নারায়ণগঞ্জে সাত মাস যাবত স্বেচ্ছাসেবকলীগেরে কমিটি না থাকায় নেতৃত্বহীন হয়ে আছে স্বেচ্ছাসেবকলীগ। কিন্তু যারা জেলা মহানগর স্বেচ্ছাসেবকলীগ কমিটির নেতৃত্বে আসতে চায় তারা তাদের নিজেদের মত করে সংগঠনের বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই জেলা মহানগর পদ প্রত্যাশীরা সমন্বয় করে কর্মসূচি পালন করেন। নেতারা জানান, কেন্দ্রীয় নিদের্শনা মতে তারা সমন্বয় করে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে।  


এদিকে দলীয় সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে স্বেচ্ছাসেবক লীগের আত্মপ্রকাশ ঘটার পর তৎকালীন সময়ে নারায়ণগঞ্জে এই সংগঠনটির কাগজে-কলমে কোন কমিটি না থাকলেও নিজেদের স্বেচ্ছাসেবক লীগের নেতা হিসেবে পরিচয় দিতেন প্রয়াত রাজনৈতিক নেতা মাহাতাব উদ্দিন লাল ও নিয়াজুল। অতঃপর ২০০৩ মতান্তরে ২০০৬ সালে আহবায়ক ও ৫ জন যুগ্ম আহবায়কসহ মোট ১০১ সদস্য বিশিষ্ট জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক করা হয় নিজামউদ্দীনকে এবং যুগ্ম আহবায়ক করা হয় ফিরোজ হোসেন, আব্দুল মতিন মন্টু, গোলাম কিবরিয়া খোকন ও শাহাজাদা প্রধান বাবুলকে। তাছাড়া ২০১৭ সালের ২০ জুলাই শহর স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত করে মহানগর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠন করা হয়। তখন সভাপতি করা হয় মো. জুয়েল হোসেনকে যিনি বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয় সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান। তাদের অধীনে বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটি গঠনে তেমন একটা উদ্যোগ লক্ষ্য করা যায়নি। বর্তমানে জেলা স্বেচ্ছাসেবক লীগে কোন কমিটি না থাকায় যারা নেতৃত্বে আসতে চায় তারা সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। ইতোমধ্যে নতুন কমিটিতে যারা পদে আসতে চাচ্ছে তারা দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহন করেছেন। সেই সাথে তারা আজ শোডাউন করে চমক দেখাতে চান বলে জানান নেতৃবৃন্দ। যা স্বেচ্ছাসেবকলীগের সেরা শোডাউন হবে। কর্মসূচির মধ্যে রয়েছে বুধবার (২৭ জুলাই) সকাল ১০ টায় সংগঠনের জেলা মহানগর আওয়ামীলীগের কার্যালয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন জেলা, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।


ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ছগীর আহম্মেদ জানান, আওয়ামী লীগের প্রধান সহযোগী সংগঠন হলো স্বেচ্ছাসেবকলীগ। আজ এই সংগঠনের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। স্বেচ্ছাসেবকলীগ হলো আওয়ামী লীগের ঐতিহ্যবাহী সংগঠন। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রীর নির্দেশে ১৯৯৪ সনে স্বেচ্ছাসেবকলীগ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন এই সংগঠনের সভাপতি ছিলেন কৃষিবীদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বর্তমানে তিনি কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক পদের দায়িত্বে রয়েছেন। আমরা স্বেচ্ছাসেবকলীগে প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহন করেছি। সকাল ১০ টায় ২নম্বর রেলগেট জেলা মহানগর আওয়ামীলীগের কার্যালয় অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অপর্ন করা হবে। পরে নগরীর প্রধান সড়ক গুলোতে র‌্যালী করা হবে। একই সাথে আলোচনা শেষে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও তাঁর সু-স্বাস্থ্য কামনায় দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর নেক হায়াত কামনা করে দোয়া করা হবে। তাকে আল্লাহ সব সময় সুস্থ্য রাখেন।

 

জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ও সোনারগাঁ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল (২৭ জুলাই) বুধবার। প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে করতে আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছি সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া একই দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজে জয়ের জন্মদিন। তাই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ও সজিব ওয়াজে জয়ের জন্মদিন পালনে প্রস্তুতি বেশ জমজমাট। আমরা প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবো। পরে শহরের প্রধান সড়ক গুলোতে বিশাল আকারে র‌্যালী করা হবে। যেই র‌্যালী হবে নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবকলীগের সেরা শোডাউন। সবাইকে আমরা তাক লাগিয়ে দিতে চাই। একই সাথে আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেন আল্লাহ সুস্থ রাখেন তার জন্য দোয়া করা হবে। একই দিনে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব জয়ের জন্ম দিন হওয়ায় কেক কেটে দিনটি উদযাপন করা হবে।


মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা শফিকুল ইসলাম শফিক জানান, গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার। একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের জন্ম দিন হওয়ায় দিনটিতে আমরা ব্যপক কর্মসূচি গ্রহন করেছি। সকাল ১০ টায় জেলা মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। এছাড়া নগরীতে বিশাল শোডাউন করার পাশা পাশি আলোচনা সভা করা হবে। সভা শেষে প্রধানমন্ত্রী যেন আগামীতে দক্ষভাবে নেতৃত্ব দিয়ে দেশের উন্নয়ন ধরে রাখতে পারেন এজন্য দোয়া করা হবে। সেই সাথে তাকে যেন আল্লাহ সুস্থ্য রাখেন তার জন্য দোয়া করা হবে।


জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য মহানগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি পদ প্রত্যাশী কায়কোবাদ রুবেল জানান, স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি সকল নেতৃবৃন্দের শুভ কামনা করছি। সবার আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অপর্ন করবো। পরে নগরীরর বঙ্গবন্ধু সড়ক সহ শহরের প্রধান সড়ক গুলোতে বিশাল বড় করে র‌্যালী করা হবে। যা নারায়ণগঞ্জের সর্বকালের সেরা র‌্যালী হবে। সেই সাথে স্বেচ্ছাসেবকলীগের সদ্য প্রয়াত সভাপতি নির্মল রঙঞ্জন গুহ স্বর্গীয় কামনা করা হবে। পাশা পাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের জন্য দোয়া করা হবে। সর্বপরি কেক কেটে উদযাপন করা হবে।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন