রনির নেতৃত্বে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানান আয়োজন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ০৭:২২ পিএম
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ভিপি জামির হোসেন রনি’র নেতৃত্বে নানান আয়োজনের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন। গত বুধবার (২৭ জুলাই) বিকেল ৩টায় ২নং রেল গেটস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য ভিপি জামির হোসেন রনি’র সভাপতিত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন,
আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি, দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়। এসময় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মো.জুয়েল খান, মির্জা রাসেল, সৈয়দ খান, সাইফুল ইসলাম আনন্দ, নুর হোসেন, অলীব আহম্মেদ, রাজ রায়, সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যতম নেতা আসিফ আহম্মেদ আনিস, সাব্বির খান, শিপন আহম্মেদ, আবুল কালাম, আল আমিন, শহিদ, মো.সাগর রেজা, বাস্তব সাহা, মো.মোজাহিদুল ইসলাম আলিফ, সাব্বির খান, দীন ইসলাম, বন্দর উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যতম নেতা মো.মহিউদ্দিন প্রধান সহ প্রমুখ।
এসময় আলোচনা সভায় সভাপতিত্বের বক্তব্যে ভিপি হোসেন রনি বলেন, আমি প্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করছি ১৯৭৫ সালে ১৫ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারে যারা শহীদ হয়েছেন। ১৯৯৪ সালে ২৭ই জুলাই গণতন্ত্রের মানুষ কন্যা , মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনা সেবা- শান্তি- প্রকতী প্রতাকা দিয়ে একটি সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠিত করেছিলেন। তারই ধারাবাহিকতা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পথ চলা।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ.ফ.ম. বাহারউদ্দিন নাছির ভাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালি করার লক্ষে নেতৃত্ব দিয়ে আসছেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বর্তমানে একটি অন্যতম শক্তিশালি সংগঠন হিসেবে আত্মপ্রকাশ পেয়েছে।
তিনি আরও বলেন, আমি দীর্ঘ দিন নারায়ণগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য হিসেবে কাজ করেছি। আমাকে যদি কেন্দ্রীয় নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ জেলা একটি সাংগঠিন পদে দায়িত্ব দেয়, আমাকে যদি সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি আগামিতে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগকে আরও সুসংগঠিত ও শক্তি শালি সংগঠন করব।


