বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে উদযাপন করা হলো বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের জন্ম দিন পালন করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২৭ জুলাই) সকালে নগরীর ২নং রেলগেট এলাকায় অবস্থিত জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।
পরে আলোচনা শেষে কেক কাটে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের নেৃতৃবন্দ। পরে জেলা স্বেচ্ছাসেবকলীগের ব্যানারে নগরীতে র্যালী করা হয়। তারা তাক লাগানো বিশাল র্যালী করেন। র্যালিটি শহরের ২ নম্বর রেলগেট হতে শুরু করে বঙ্গবন্ধু সড়ক হয়ে চাষাঢ়া ঘুড়ে শহরের প্রধান মড়কন গুলো প্রদক্ষিন করেন। এলডি/জেসি।
র্যালী শেষে স্বেচ্ছাসেবকলীগ নেতা ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছগীর আহম্মেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শই আমাদের দিয়ে গেছেন। মানবতার সেবায় স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাবিশ্বে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা আমাদের অব্যাহত রাখতে হবে। মনে রাখতে হবে, মানুষের জন্য নিবেদিত হয়ে তাদের সেবা ও কল্যাণে কাজ করাই হচ্ছে একজন রাজনীতিবিদের বড় কাজ। মানবসেবার এই কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলামসহ , মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা কায়কোবাদ রুবেল সহ বিভিন্ন থানা ও উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।
সবশেষে, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দরা এক হয়ে ২নং রেলগেট থেকে এক বর্ণাঢ্য র্যালী নিয়ে বের হয়। র্যালীটি চাষাঢ়া গোল চত্বর এর সামনে গিয়ে সমাপ্ত হয়। র্যালিতে অংশ নেয় নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত শত শত নেতা কর্মী।
র্যালী শেষে নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে ছগীর আহাম্মেদ বলেন, আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। আজকের এই দিনে আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজকের এই অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য এবং এই র্যলীটিকে সফল করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি।


