Logo
Logo
×

রাজনীতি

শেখ হাসিনার হাত-কে শক্তিশালী করার জন্য আমরা প্রস্তুত: জুয়েল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ০৮:৪৫ পিএম

শেখ হাসিনার হাত-কে শক্তিশালী করার জন্য আমরা প্রস্তুত: জুয়েল
Swapno

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মোঃ জুয়েল হোসেন বলেন, আমি স্বার্থক আপনাদের কাছে উদার হতে পেরেছি। আল্লাহ ইশারা কোন ছাড়া গাছের পাতা লড়ে না। তুমি কে আমি কে বাঙালী বাঙালী স্লোগান দিয়ে ছিলাম, ছাত্র জীবনে। মহানগর কমিটি বাতিল করার পর অনেকে আক্ষেপ করেছে, অনেকে দুঃখ ও কষ্ট পেয়েছে। তাতে কি হয়েছে? পদ গেছে কি হয়েছে? 

 

আমরা শেখ হাসিনার হাত-কে শক্তিশালী করার জন্য আমরা এখনো মাঠে রয়েছি। আমরা একটি থাকবো না, আমরা মানুষকে বিশ্বাস করি। শামীম ওসমান বলেছেন, জুয়েল তুমি মানুষের জন্য কাজ করো। আমরা তার নিদের্শে এখনো সাবেক কমিটি সকলকে নিয়ে কাজ করে যাচ্ছি। সরকারী তোলারাম কলেজ থেকে মানুষের সেবা করে যাচ্ছি।

 

রাজনীতিতে পদ হারানো পরে অনেক সাংবাদিক ভাইয়েরা বলে ছিলেন, আপনি এখন হারিয়ে যাবেন? আমি তখন বলেছিলাম, আমার জন্য দোয়া করবেন। আমি সব সময় নেতা-কর্মীদের নিয়ে মাঠে থাকবো। মানুষ কম হলেও তাদের ভালোবাসো। করোনা সময় অনেক সহযোগিতা পেয়েছি আমার মহানগরের নেতা-কর্মীদের কাছ থেকে। ছাত্র রাজনীতি থেকে এখানে এসেছি।

 

অনেকে দুষ্টমি করে কথা বলবে। অনেকে ভালো কথা বলবে স্বাভাবিক। যোগ্য পিতা যোগ্য কণ্যা শেখ হাসিনা। আমার নেত্রী শেখ হাসিনা আমার নেতা শামীম ওসমান। দেশে ভূমিহীন ও গৃহহীন মানুষের পাশে দাড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিশে^র মানচিত্রে বাংলাদেশ স্বর্ণের অক্ষরে প্রতিষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই বেলা সাড়ে ১১ টায় গলাচিপা রূপাবাড়ী এলাকায় মহানগরের ১৩নং ওয়ার্ডে আলোচনা সভায় প্রধান আলোচক বক্তব্যে বলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি রবিউল হোসেন। প্রধান আলোচক ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মোঃ জুয়েল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার। অণুষ্ঠানের সঞ্চালয়নায় ছিলেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জয়। উপস্থিত ছিলেন, সাবেক সহ-সভাপতি শিব্বির আহম্মেদ, মানিক শেখ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জয়,

 

সাবেক দপ্তর সম্পাদক মোঃ ইমরানুর রশিদ, সাবেক সহ-দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রেসিব, সাবেক সহ-প্রচার সম্পাদক উজ্জল চন্দ্র দে, সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক সজীব মোল্লা, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক এ আলম রাসেল, সাবেক ত্রাণ ও দূযোর্গ বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন, সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এমি আহম্মেদ, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক সাদিয়া সুলতানা শান্তা,

 

নাজমা আক্তার। কার্যকরি সদস্য সাবেক জসিম খন্দকার, সুভাষ সাহা, রাকিবুল ইসলাম সুমন, নাদিম শেখ, আফসার, লিটন সাহা, আমির, শাওন, মোখলেসুর রহমান, দীপ্ত, আশিক রেজা শশি, রনি আহম্মেদ, রিপন, শিপন সাগর, শাকিল,

 

নোমান আহম্মেদ, অর্ক, মহসিন, আল আমিন, সম্রাট, মুজাহিত, কবির মৃধা, সুমন ভুইয়া, মোঃ ফাহাদুজ্জামান পাপ্পু, রাকিবুল হাসান, সোহাগ, মহিউদ্দিন আক্তার, সোহেল, আব্দুল্লাহ আল মামুন, মোঃ কবির হোসেন শেখ, মোঃ রাসেল, মোঃ মুরাদ, মোঃ মিজান, মোঃ স্বপন, নোমান আহাম্মেদ, কাশেম, জাহিদ, আসলাম প্রমুখ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন