জিয়াকে গাড়ী থেকে নামিয়ে ছিলাম : জাহাঙ্গীর
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ০৮:৫০ পিএম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ১৯৮১ সালে জিয়াউর রহমানকে গাড়ী থেকে নামিয়ে ছিলাম। আজ অনেকে বড় বড় পদ পেয়ে বড় কথা বলে। সেগুলো মিডিয়া প্রচার করে বাহ বাহ নিতে চায়। আর আমরা কত বড় বড় কাজ করে সেগুলো পত্রিকায় আসে না।
৮১ সালে যখন জিয়াউর রহমান নারায়ণগঞ্জে আসছিলো, তখন তোলারাম কলেজের গেইটের সামনে থামিয়ে ছিলাম। আমার অনেক ছোট বড় ভাইয়ের সে ব্যাপারে স্বাক্ষী ছিলো। আমি তাকে গাড়ী থেকে নামিয়ে ছিলাম, বলেছিলাম, এ্ই তোলারামকে সরকারী ঘোষনা ও নারায়ণগঞ্জ কে জেলা দাবি করি। তখন তিনি প্রতিউত্তরে বলেন, আমি এখানেই তোলারাম কলেজকে সরকারী ঘোষনা করছি।
এবং নারায়ণগঞ্জ কে জেলা করণ পরে সিদ্ধান্ত নিবো। জেলা ঘোষনা অবশ্যই হুসেইন মুহাম্মদ এরশাদ পড়ে করে। বুধবার ২৭ জুলাই রাতে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক প্রার্থী তাহের উদ্দিন আহম্মেদ সানির তত্তাবধায়নের আয়োজনে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক প্রার্থী তাহের উদ্দিন আহম্মেদ সানির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, কার্যকরি সদস্য সাখাওয়াত হোসেন সুমন, সাব্বির আহম্মেদ সাগর, সদর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক নেতা সেলিম হাসান দিনার,
ইমরান কাউসার, সুমন বিশ^াস, ফয়সাল আহম্মেদ দোলন, সদর থানা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি শফিউল বাশার বাবু, মেহেদী হাসান, আশরাফুল ইসলাম হৃদয়, এম এম রিশাত, আরমান, মহসিন, রিগেন, ইথুন ইসলাম, সাঈদ আল আমিন, নূর আলম লিয়ন, তুহিদ। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত বলেন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের যারা নেতৃত্বে দিতে চান, তারা ১০জন করে কর্মী নিয়োগ করেন। তাহলে আপনাকে তারা আরো ৩০ জন কে কর্মী দিবে।
এখানে দলকে শক্তিশালী করা যায়। ২০০৩ সালে ২৩ ফেব্রুয়ারী সম্মেলনের মাধ্যমে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিবার্চিত হয়ে ছিলাম। এখন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে আপনাদের পাশে আছি। শিক্ষিত, মার্জিত ছেলেদের নিয়ে কমিটিতে ঠাঁই দিবেন। আমরা সকলে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আওয়ামীলীগের একটি সদস্য হওয়ার জন্য অনেক কষ্ট করে ছিলাম।
তখন সেই জিদ থেকে আজ এখানে এসেছি। রাজনীতি কখনো ছেড়ে দেয়নি। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক প্রার্থী তাহের উদ্দিন আহম্মেদ সানি বলেন, আগামীতে আপনাদের নিয়ে স্বেচ্ছাসেবকলীগের দায়িত্ব পালন করতে চাই। আপনাদের দোয়াই বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যত করছি।


