Logo
Logo
×

রাজনীতি

আনোয়ার আইভী তরুণদের পিছনে থাকবে : আহসান হাবিব

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ০৮:৫৪ পিএম

আনোয়ার আইভী তরুণদের পিছনে থাকবে : আহসান হাবিব
Swapno

আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নারায়ণগঞ্জ জেলার সাবেক আহবায়ক নিজাম উদ্দিন বলেছেন, মৃত্যু কোল থেকে বেচেঁ এসেছি। ল্যাড এইডে যখন ডাক্তাররা আমার লাশ নেয়া কথা বলেছিলো। সেখান থেকে আল্লাহ আমাকের বেচেঁ এখানে রেখেছে। সিটি কর্পোরেশন নির্বাচনের দিন বাহাউদ্দিন নাসিম, মির্জা আযম, জাহাঙ্গীর কবির নানক, মেয়র আইভী, আনোয়ার হোসেনের উপস্থিতিতে মহানগর স্বেচ্ছাসেবকলীগ কমিটি বিলুপ্ত করা নিদের্শ দেয়া হয়।

 

কিন্তু পরে দেখলাম, মহানগর সাথে জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। এটা বিলুপ্ত ব্যাপারে আমি বোধগম্য নই। নারায়ণগঞ্জ জেলা কমিটি সিটি কর্পোরেশন আওতা নই। মেয়র নির্বাচনে আমরা জেলা নেতৃবৃন্দ পড়ি না। নির্মল ও বাবু আমার সিনিয়র না, রাজনীতিতেও জুনিয়র। এস এম আকরামের বাসায় আমি অনেককে বলেছিলাম, স্বেচ্ছাসেবকলীগ করো। তারা প্রতিউত্তরে বলেছিলো, আমরা সেছরা লিগ করবো না। এখন সেই সেছরা লিগ কোথায় আছে? আজ শোনলাম সকালে অনেকে প্রোগ্রাম করে ছিলো।

 

 বুধবার ২৭ জুলাই বিকালে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী আলী হাসান সজীবের তত্তাবধায়নের আয়োজনে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী আলী হাসান সজীবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, 

 

মহানগর আওয়ামীলীগ নেতা শামীম খা, রমজান, আনোয়ার হোসেন, আক্তারুজ্জামানা, নুরুন্নাহার সন্ধ্যা, উত্তম সাহা, কাইয়ূম পারভেজ, শামসুল করিম, এডঃ সিরাজুল ইসলাম, মোহাম্মদ আলী, মামুন ভুইয়া, শাকিল, মোশাররফ হোসেন জনি ও শিমলা আক্তার। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব বলেছেন, প্রথমে ধন্যবাদ জানাই সজীবকে।

 

 সাবেক ছাত্রলীগের নেতারাই স্বেচ্ছাসেবকলীগ প্রতিষ্ঠিত হচ্ছে। সাবেক ছাত্রনেতাদের একত্রে করার আহবান রইল। তোমাদের দ্বারা প্রতিষ্ঠিত হবে আগামী মহানগর স্বেচ্ছাসেবকলীগ। আওয়ামীলীগ করতে এসেছি। সহযোগিতা সংগঠন করতে টাকার যুদ্ধে লিপ্ত হয়। যা আমাদের জন্য লজ্জার বিষয়। এই দল বঙ্গবন্ধু ও শেখ হাসিনার এখানে টাকা নিয়ে কোন কমিটি চলবে না।

 

যারা হাইব্রিড কাউয়া তারা টাকা নিয়ে কমিটি আনার চেষ্টা করে। প্রয়োজনে আমরা আবারো যুদ্ধে নামবো। শেখ হাসিনা বাচঁলে আমরা বাচবো। শেখ হাসিনা বাচঁলে আওয়ামীলীগ বাচঁবে। শেখ হাসিনা বাচঁলে দেশ উন্নয়নের সিড়ি আরো উচু হবে। ২০৪১ সালে মধ্যে প্রতিষ্ঠিত বাংলাদেশ হবে। শক্তিশালী স্বেচ্ছাসেবকলীগ গঠনের সজীবের মতো নেতাদের এগিয়ে আসতে হবে। আমার বিশ্বাস আনোয়ার হোসেন ও মেয়র আইভী তোমাদের মত তরুণদের পিছনে থাকবো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন