Logo
Logo
×

রাজনীতি

ঘরে বাইরে প্রতিযোগিতা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ জুলাই ২০২২, ০৬:৪৪ পিএম

ঘরে বাইরে প্রতিযোগিতা
Swapno

 


# একমাত্র গিয়াসউদ্দিনের কাছেই শামীম ওসমানের হার
# শ্রমিক লীগ নেতার পলাশের প্রভাব ও জনপ্রিয়তা দুটোই বেড়েছে

 

 

সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে  বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে লিটমাস টেস্ট দিতে হয়েছিল বলে মনে করেন রাজনৈতিক বোদ্ধারা। আগের দুটো নির্বাচনের আগে নিঃসন্দেহে সবচাইতে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন ছিল এটি। তবে নিজের জনপ্রিয়তা, উন্নয়ন আর তৃণমূল কর্মীদের একচেটিয়া সমর্থনে শেষ পর্যন্ত জয়ের মালা নিয়েই উতরে যেতে পেরেছেন আইভী। সামনে কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

 

নারায়ণগঞ্জের সবগুলো সংসদীয় আসনের মধ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের দিকে বাড়তি মনোযোগ সবসময়ই থাকে। এই আসনের বর্তমান সাংসদ শামীম ওসমান। তৃতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তবে অতীতের নির্বাচনের তুলনায় এবার এই আসনে শামীম ওসমানের জন্য কঠিন প্রতিদ্বন্দ্বিতা অপেক্ষা করছে বলে মনে করেন রাজনৈতিক বোদ্ধারা।

 

রাজনৈতিক বোদ্ধাদের মতে, এবার দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় নির্বাচন হবে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে প্রার্থী নির্বাচনেও গভীরভাবে মনোযোগী হবে সবগুলো দল। দুটি বড় দল আওয়ামীলীগ ও বিএনপিতে নিজ দলের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা নতুন কিছু নয়। তবে এই আসনে এবার আগের নির্বাচনের তুলনায় গভীরভাবে পর্যবেক্ষণ করেই প্রার্থী নির্বাচন করবে দুই দল। বিএনপিও এবার তার প্রার্থী নির্বাচনে সতর্ক হবে বলে মনে করেন বোদ্ধারা। তারা বলছেন, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ এলাকায় আশানুরূপ উন্নয়ন করতে পারেনি শামীম ওসমান। সিটি এলাকার বদৌলতে সিদ্ধিরগঞ্জ উন্নয়নে এগিয়ে থাকলেও ফতুল্লার অবস্থার ভিন্ন। আওয়ামীলীগের প্রার্থী হিসেবে অতীতের নির্বাচনগুলোতে শামীম ওসমান প্রথম পছন্দ থাকলে এবার আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী নিয়ে যে আওয়ামীলীগ নতুন করে ভাববে সেটি সিটি নির্বাচনের আগে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক আভাস দিয়ে গেছেন।

 

নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামীলীগে শামীম ওসমানের কঠিন প্রতিদ্বন্দ্বি হিসেবে শ্রমিক লীগ নেতা কাউছার আহম্মেদ পলাশের নামটিই সবার উপরে। সাংগঠনিক তৎপরতা এবং জনপ্রিয়তার দৌঁড়ে পলাশ প্রতিটি জাতীয় নির্বাচনেই শামীম ওসমানের সাথেই আওয়ামীলীগের মনোনয়ন তালিকায় ঠাঁই পান। এবার যে তার ব্যতিক্রম হবেনা সেটিও সহজে অনুমেয়। শামীম ওসমানের জন্য এবার নিজ দলের মনোনয়ন এবং জনগণের সমর্থন ধরে রাখা দুটি বিষয়ই এবার প্রথম চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।

 

গত জাতীয় নির্বাচনের আগে কাউসার আহমেদ পলাশের বাসায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিতি এবং এলাকায় পলাশে ব্যাপক জনপ্রিয়তা নিঃসন্দেহে শামীম ওসমানের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল। যদিও শুধু পলাশের সাথে নিজ দলে মনেনায়ন প্রতিদ্বন্দ্বিতাই একমাত্র শামীম ওসমানের মূল প্রতিযোগিতা নয়। এই আসনে শামীম ওসমান একমাত্র বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনের কাছেই পরাজিত হয়েছিলেন ২০০১ সালে। ২০০১ সালের জাতীয় নির্বাচনের মাত্র ২১ দিন আগে কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতির পদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েই ধানের শীষ প্রতীকে শামীম ওসমানের সঙ্গে নির্বাচন করে এমপি নির্বাচিত হন গিয়াসউদ্দিন। দল পরিবর্তন করলেও আওয়ামীলীগের বিশাল কর্মীবাহিনীর সাথে যে গিয়াসউদ্দিনের সম্পর্কটা বেশ পুরনো। ক্লিন ইমেজের কারণে বিএনপি-আওয়ামীলীগ দুই দলের কর্মীদের কাছেই ব্যক্তিগত ইমেজ রয়েছে গিয়াসউদ্দিনের। সাংসদ শামীম ওসমানের বিরোধী দলে প্রধান চিন্তার কারণই এই গিয়াসউদ্দিন। যদিও ২০০১ সালে সাংসদ নির্বাচিত হওয়ার পর আর বিএনপি থেকে মনোনয়ন পাননি মুহাম্মদ গিয়াসউদ্দিন। তবে তার ব্যক্তিগত ইমেজের কারণেই প্রতিটি জাতীয় নির্বাচনের আগেই গিয়াসউদ্দিনকে প্রধান প্রতিদ্বন্দ্বী ধরেই সমীহ করে মাঠে নামেন প্রার্থীরা। সময় গড়িয়ে যতই জাতীয় সংসদ নির্বাচনের কথা বাতাসে ভারি হচ্ছে ততই নারায়ণগঞ্জ-৪ আসনে শামীম ওসমান-পলাশ-গিয়াসউদ্দিনের সম্ভাব্য ত্রিমুখী রাজনৈতিক লড়াইয়ের বিষয়টি সামনে আসছে। 

 

শামীম ওসমানকে ঘরে-বাইরে কঠোর প্রতিযোগিতার মধ্য দিয়েই আবারও যেমন সাংসদ হতে হবে, পলাশের জন্যও রয়েছে প্রথমবারের মতো সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ। যদিও গত নির্বাচন থেকে মাঝের এই সময়টিতে কাউসার আহমেদ পলাশ কেন্দ্রীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন একই সাথে ফতুল্লায় তার ব্যাপক প্রভাবও বিস্তৃত হয়েছে। গতবার বিএনপির জোট থেকে মনির হোসেন কাশেমীকে মনোনয়ন দেয়া হয়েছিল হুট করে। যার ফলে বিএনপিতে মুহাম্মদ গিয়াসউদ্দিনের প্রধান প্রতিদ্বন্দ্বি শাহআলমও মনোনয়ন বঞ্চিত ছিলেন। মামুন মাহমুদও এই আসনে সাংসদ হতে তীব্র মনোবাসনা প্রকাশ করেন। তবে এই আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মুহাম্মদ গিয়াসউদ্দিনের নামটিই  তালিকায় সবার উপরে। রাজনীতিতে যেমন শেষ বলে কোন কথা নেই, ঠিক রাজনীতির প্রতিমুহুর্ত্বেই রাজনৈতিক প্রেক্ষাপটও পরিবর্তিত হয়। তবে এ কথা অনস্বীকার্য এই আসনে জমজমাট নির্বাচনের মাধ্যমেই যোগ্য জনপ্রতিনিধিকে বেছে নেবে জনগণ।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন