Logo
Logo
×

রাজনীতি

ইউনিয়নে কমিটি গঠনে চরম ব্যর্থ বাদল-শওকত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ জুলাই ২০২২, ০৭:২৩ পিএম

ইউনিয়নে কমিটি গঠনে চরম ব্যর্থ বাদল-শওকত
Swapno


# এই ব্যর্থতার ফল বর্তাবে জাতীয় নির্বাচনে

 

আর কবে হবে ফতুল্লার চারটি ইউনিয়নের সম্মেলন? এসব ইউনিয়ন হলো বক্তাবলী, এনায়েতনগর, ফতুল্লা এবং কুতুবপুর ইউনিয়ন। বছরের পর বছর ধরে এই চারটি ইউনিয়নে কোনো সম্মেলন হচ্ছে না। ফলে এসব ইউনিয়নের নেতাকর্মীরা চরম ভাবে হতাশাগ্রস্থ হয়ে পরেছে। পাশাপাশি এসব গুরুত্বপূর্ণ ইউনিয়নে সম্মেলন না হওয়ায় ফতুল্লা থানা এলাকায় একেবারেই দূর্বল হয়ে পরেছে আওয়ামী লীগ।

 

এছাড়া এসব ইউনিয়নে সভাপতি ও সাধারন সম্পাদক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা আসিন হতে চান তারাও আরো অনেক আগেই হতাশ হয়ে পরেছেন। তাদের দাবি চারটি ইউনিয়নেই সভাপতি ও সাধারন সম্পাদক পদে যেহেতু একাধিক প্রার্থী রয়েছেন তাই সাইফ উল্লাহ বাদল এবং শওকত চেয়ারম্যানের উচিৎ এসব ইউনিয়নে সম্মেলন দেয়া। সম্মেলন দিয়ে ভোটাভোটির মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা। কিন্তু রহস্যজনক কারনে সাইফ উল্লাহ বাদল এবং শওকত  চেয়ারম্যান কোনো সম্মেলন করতে চাইছেন না। যার ফলে ফতুল্লা থানা এলাকায় নতুন নেতৃত্ব গড়ে তোলার ব্যর্থতার দায়ও তাদেরকেই বহন করতে হবে বলে এই দলের অনেকে মনে করেন।

 

এদিকে একটি সূত্র জানিয়েছে প্রথমত সাইফ উল্লাহ বাদল এবং শওকত আলী অনেকটা স্বার্থপরের মতো আচরণ করছেন। কারন তারা দুইজন নিজেদের জন্য পদ বাগিয়ে নেয়ার পর আর কোনো দায়িত্ব পালন করছেন না। এখন তারা হাটঘাটের ইজারা সহ বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত রয়েছেন। এরা দুইজনেই এখন বহু টাকার মালিক। তাই দল নিয়ে তাদের আর কোনো আগ্রহ নেই।

 

অপরদিকে আরো একটি সূত্র জানিয়েছে এই দুই নেতা এখন বার্ধক্যজনিত রোগসহ নানা রকম রোগে ভূগছেন। সাইফ উল্লাহ বাদল ঘর থেকেই বের হন না। আর শওকত আলীকে কিছুদিন পরপরই হাসপাতালে ভর্তি হন। ফলে এসব নানা কারনে ইউনিয়ন কমিটিগুলি গঠনে সাইফ উল্লাহ বাদল এবং শওকত আলীর ব্যর্থতা চরম ভাবে ফুটে উঠেছে মনে করেন আওয়ামী লীগের ফতুল্লা থানা এলাকার নেতাকর্মীরা।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন