Logo
Logo
×

রাজনীতি

জেলা কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের পদধ্বনি

Icon

পরিচয় প্রকাশ গুপ্ত

প্রকাশ: ৩০ জুলাই ২০২২, ০৭:৩১ পিএম

জেলা কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের পদধ্বনি
Swapno

 

# বিতর্ক তৈরি ছাড়া কিছুই দিতে পারেনি এই কমিটি

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপি আবার পুর্ণগঠিত হতে যাচ্ছে। বর্তমানে বিএনপিতে চরম বিশৃঙ্খল অবস্থা চলছে। নেতারা কেউ কারো নেতৃত্ব মানছেন না। তারা একের পর এক বিতর্কিত কর্মকা্েন্ড জড়িয়ে পড়ছেন। এ অবস্থায় কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটি ভেঙে দেয়ার চিন্তা করছে।

 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র একটি শক্তিশালী জেলা কমিটি গঠন  করতে চাচ্ছে, যেন, নির্বাচনকালীন সময়ে জেলার পাঁচটি আসনেই ধানের শীষের প্রার্থীর পেছনে কমিটির সুদৃঢ় অবস্থান নিশ্চিত করা যায়। বর্তমানে জেলা নেতৃত্বে  রয়েছে পরষ্পরের প্রতি সন্দেহ ও অবিশ্বাস, বিতর্কিত কর্মকান্ডের কারণে নেতৃত্বের প্রতি কর্মীদের রয়েছে আস্থাহীনতা, বিতর্কিত কর্মকান্ড, বিভিন্ন অভিযোগ, নিজেদের মধ্যে সংঘর্ষ ইত্যাদি কারণে বর্তমানে ভারপ্রাপ্ত জেলা আহ্বায়ক মনিরুল ইসলাম রবির নেতৃত্বাধীন জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে কেন্দ্র। অভিযোগ রয়েছে, ইতিমধ্যে সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলা কমিটি গঠিত হলেও কোন্দলের কারণে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ সহ বাকী ইউনিট কমিটিগুলো গঠন করা যাচ্ছে না। 

 

গত ১৫ এপ্রিল সিদ্ধিরগঞ্জের তাজ গ্র্যান্ড পার্টি সেন্টারে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সম্মেলন আয়োজন করা হলেও সেখানে সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিনের কর্মীদের না জানিয়ে তাদের মাইনাস করার ষড়যন্ত্রের অভিযোগে গিয়াস সমর্থক তৃণমূল নেতাকর্মীদের হামলায় সে সম্মেলন ভন্ডুল হয়ে যায়। অভিযোগ করা হয়, জেলা বিএনপি সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ নিজ কর্মীদের পদায়িত করতে এ ষড়যন্ত্রমূলক সম্মেলনের চেষ্টা করে। এ ঘটনার দশ দিনের মাথায় মামুন মাহমুদ ঢাকা পল্টনে কস্তুরী হোটেলের সামনে ছুরিকাহত হন। জেলা কমিটির কয়েকজন নেতা এ ঘটনার দায় গিয়াসউদ্দিনের উপর চাপিয়ে দেন এবং গিয়াসউদ্দিনকে দল থেকে বহিষ্কারের জন্য ঢাকায় কেন্দ্রীয় নেতাদের কাছে ধর্না দেন। এ সময় কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এদের পরিষ্কার ভাষায় বলে দেন, এ মুহুর্তে কাউকে দল থেকে বহিষ্কার করা হবে না। এ ব্যপারে দলের ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান একটি তদন্ত কমিটি গঠন করে কমিটিকে এ ব্যাপারে তদন্তের দায়িত্ব দিয়েছেন। তদন্তে গিয়াসউদ্দিন দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে এ তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং তাতে গিয়াসউদ্দিন নির্দোষ প্রমাণিত হয়েছেন।

 

এদিকে, গত ১৮ জুন বন্যার্তদের সাহায্যার্থে সিদ্ধিরগঞ্জের একটি রেস্টুরেন্টে জেলা কমিটি আয়োজিত একটি সভা জেলা আহ্বায়ক মনিরুল ইসলাম রবি ও যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রোজেলের প্রকাশ্য বাকবিতন্ডায় ব্যার্থ হয়।

 

গত ১২ জুলাই জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও ফতুল্লা থানা বিএনপি আহ্বায়ক জাহিদ হাসান রোজেল একটি চরম ধৃষ্টতাপূর্ন কাজ করেন।  তিনি ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে আওয়ামী লীগের মহাতীর্থ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু মাজার জিয়ারত করতে গিয়ে সাংবাদিকদের হাতে ধরা পড়েন। এ ব্যপারে একটি তদন্ত কমিটি গঠন করা হলেও তদন্ত রিপোর্ট এখনো পাওয়া যায়নি।

 

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, নেতৃত্বের কোন্দল ও পরষ্পরের প্রতি অবিশ্বাস, কর্মীদের নেতৃত্বের প্রতি আস্থাহীনতা ইত্যাদি থেকে উত্তরণের জন্যই কেন্দ্র বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি  গঠনের সিদ্ধান্ত নিয়েছে এবং ইতিমধ্যে এ কমিটির সম্ভাব্য আহ্বায়কও ঠিক করা হয়েছে। আহ্বায়ক হিসেবে যাকে ঠিক করা হয়েছে তিনি হলেন এ জেলার সবচেয়ে তুখোড় রাজনীতিবিদ মুহাম্মদ গিয়াসউদ্দিন। বর্তমানে এ কমিটির সদস্য সচিব সহ অন্যদের অন্বেষণ করা হচ্ছে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন