Logo
Logo
×

রাজনীতি

গিয়াসউদ্দিন জেলা বিএনপির দায়িত্ব পাবেন তো?

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ জুলাই ২০২২, ০৬:২৭ পিএম

গিয়াসউদ্দিন জেলা বিএনপির দায়িত্ব পাবেন তো?
Swapno

 

# তাকে দায়িত্ব দিলে সাংগঠনিক ভাবে ঘুরে দাঁড়াতে পারে দলটি
# কোনো মতেই তিনি যাতে দায়িত্ব না পান সেই ব্যাপারে তৎপর একটি গ্রুপ

 

সাবেক এমপি আলহাজ্ব মুহম্মদ গিয়াস উদ্দিনকে নিয়ে নেতাকর্মীদের মাঝে প্রত্যাশা বাড়ছে। জেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট তৈমুর আলম খন্দকারকে দল থেকে বহিস্কার করার পর নারায়ণগঞ্জ জেলায় গিয়াস উদ্দিন ছাড়া আর কোনো বিকল্প নেই। 


বিএনপির অধিকাংশ নেতা কর্মী মনে করেন সাবেক এমপি গিয়াস উদ্দিন কেবল মাত্র একজন দক্ষ্য রাজনীতিবিদই নন, বরং তিনি দল পরিচালনা করার জন্য প্রয়োজনীয় সব কিছুই করবেন। বিশেষ করে দলের জন্য খরচ করতে কখনোই কুন্ঠা বোধ করবেন না তিনি। তাই দলের স্বার্থে এখনই তার হাতে জেলা বিএনপির মূল দায়িত্ব তুলে দেয়া উচিৎ বলে তারা মনে করেন। 


এ বিষয়ে কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মঈনুল হোসেন রতন বলেন, সাবেক এমপি গিয়াস উদ্দিন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। কিন্তু তাকে জেলা বিএনপির কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব কখনোই দেয়া হয়নি। তারপরেও এই জেলায় দলকে চাঙ্গা রাখার জন্য তিনি সব সময়ই চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। তিনি সব সময় দলের নেতাকর্মীদের খোঁজ খবর রাখছেন। নারায়ণগঞ্জে তিনি একজন দক্ষ রাজনীতিবিদ হিসাবে পরিচিত। তাই আমরা মনে করি দলের সাবেক এমপি আলহাজ¦ মুহম্মদ গিয়াস উদ্দিনকে দায়িত্ব দিলে দ্রুত পাল্টে যাবে চিত্র। অন্তত সাংগঠনিক ভাবে দল ঘুরে দাড়াবে বলেই আমরা মনে করি।


এদিকে এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক বিএনপি নেতা বলেন, গিয়াস উদ্দিন সাহেবকে দলের দায়িত্ব দিলেতো ভালোই হতো। কিন্তু বিএনপিতেতো তৎবির না করলে কোনো কাজ হয় না। এছাড়া গিয়াস উদ্দিন সাহেব যাতে দলের দায়িত্ব না পান তার জন্যতো একটি গ্রুপ সব সময় তৎপর রয়েছে। যদিও দলের তৃনমূল নেতাকর্মীদের মাঝে তাদের কোনো গ্রহনযোগ্যতা নেই। নারায়ণগঞ্জ জেলার মতো গুরুত্বপূর্ণ একটি জেলায় দল পরিচালনা করতে ধারভার দুটোই লাগে। আর এই দুটোই আছে সাবেক এমপি গিয়াস উদ্দিনের। তাই আমরা মনে করি তিনি দায়িত্ব পেলে এই জেলায় নি:সন্দেহে শক্তিশালী হয়ে উঠবে দল। কিন্তু তাকে দায়িত্ব দেয়া হবে কিনা সেটাই এখন দেখার বিষয়।


এদিকে বিএনপির একটি গুরুত্বপূর্ণ সূত্র জানায় সাবেক এমপি গিয়াস উদ্দিনকে জেলা বিএনপির সভাপতি করা নিয়ে দলের শীর্ষ পর্যায়েও আগ্রহ রয়েছে। তার ব্যাপারে খোঁজ খবরও নেয়া হয়েছে। আগামী জাতীয় নির্বাচনের আগে যে আন্দোলন সংগ্রামের সম্ভাবনা রয়েছে এই আন্দোলনকে সামনে রেখেও এই জেলায় দলের সভাপতি পদে বলিষ্ঠ নেতৃত্বের কোনো বিকল্প নেই। তাই শেষ পর্যন্ত কি ঘটে সেটাই এখন দেখার বিষয়।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন