পুলিশ সুপারকে বিদায় শুভেচ্ছা জানান শ্রমিকলীগ নেতা পলাশ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩১ জুলাই ২০২২, ০৮:১২ পিএম
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার সদ্য পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ জায়েদুল আলমকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ। ৩০ জুলাই শনিবার সকাল ১০ টায় পুলিশ সুপারের কার্যালয়ে বিদায় শুভেচ্ছা জানান শ্রমিকলীগের কেন্দ্রীয় নেতা পলাশ।
বিদায় শুভেচ্ছাকালীন অন্যান্য নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রাহাত, জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার সহ সভাপতি এড. হুমায়ুন, জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন, জাতীয় শ্রমিকলীগ থানা কমিটির সভাপতি পিয়াস আহম্মেদ সোহেল, আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সাধারণ সম্পাদক জজ মিয়া, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওর্য়াকার্স জেলা কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু, সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু, শ্রমিক নেতা আজিজুল হক, শ্রমিক নেতা লিটনসহ আরো অনেকে।
এ সময় পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সাথে জনগনের সহযোগীতা প্রয়োজন। সন্তানদের অভিভাবকদের সচেতনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের গন্যমান্য ব্যক্তিদের সহযোগীতায় সম্ভব হয় আইনশৃঙ্খলা ঠিক করা। শ্রমিক নেতা পলাশ বলেন, আমাদের বিদায়ী পুলিশ সুপার জেলার নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় অনেক ভালো ভুমিকা রেখেছেন। রাজনৈতিক ও সামাজিকসহ সর্বক্ষেত্রেই তিনি একজন সফল পুলিশ সুপার।এমই/জেসি


